চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বন্দর কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ সময় বন্দরে ২০ ফুট দীর্ঘ ৯ লাখ ২৭ হাজার ৭১৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১ লাখ ১ হাজার ১৮৫ টিইইউস বেশি। প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১২ দশমিক ২৪ শতাংশ।
একই সময়ে বন্দরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ৩ কোটি ২৯ লাখ ১৯ হাজার ৯৬৬ টন এবং জাহাজ হ্যান্ডলিং হয়েছে ১ হাজার ৩১টি। গত বছরের তুলনায় কার্গো হ্যান্ডলিং বেড়েছে ১৩ দশমিক ৮৮ শতাংশ ও জাহাজ হ্যান্ডলিং ৯ দশমিক ২২ শতাংশ।
বন্দর সূত্র জানায়, ধারাবাহিক কার্যক্রম, আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধির ফলে বন্দরের প্রতিটি সূচকেই অগ্রগতি হচ্ছে। জেটি ও ইয়ার্ড সুবিধা সম্প্রসারণ এবং অপারেশনাল সক্ষমতা বাড়ায় কনটেইনার হ্যান্ডলিং নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এ তিন মাসে ৩ লাখ ৪২ হাজার ৬৪৯ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে; যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪১ হাজার ৭৫৪ টিইইউস বেশি। এতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৮ শতাংশ। একই সময়ে ১৭৮টি জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৬টি বেশি। এটি এনসিটির সর্বোচ্চ অর্জন বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর হিসাবেও চট্টগ্রাম বন্দরের সব সূচক ইতিবাচক। এ সময়ে বন্দরে ২৫ লাখ ৬৩ হাজার ৪৫০ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ২১ হাজার ৬২৫ টিইইউস বেশি, প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯৮ শতাংশ। একই সময়ে ১০ কোটি ২৭ লাখ ৪ হাজার ২৫৯ টন কার্গো ও ৩ হাজার ১৬১টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে, যেখানে প্রবৃদ্ধি যথাক্রমে ১১ দশমিক ৭০ ও ১০ দশমিক ৩৭ শতাংশ।
চট্টগ্রাম কাস্টম হাউসের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট মেসার্স ফাল্গুনী ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্বজুড়ে যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা, পরিবহন ধর্মঘট ও কাস্টমসে কলমবিরতির মতো ঘটনায় বৈশ্বিক অর্থনীতি মন্থর হলেও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ব্যাহত হয়নি।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। জাতীয় রাজস্বের বড় অংশই আসে এখান থেকে। আমাদের লক্ষ্য বন্দরের আধুনিকায়ন, জাহাজের অবস্থানকাল কমানো, জেটি ও ইয়ার্ড সুবিধা সম্প্রসারণ এবং নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা।’

গ্লোবাল ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় দুটি ফ্রিজ ও একটি এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন তিন জেলার আরও তিন ক্রেতা। তাঁরা হলেন বান্দরবানের সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের ফকিরহাটের দিনমজুর কুদ্দুস...
৩০ মিনিট আগে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার ২৫ বছর (রজতজয়ন্তী) পূর্তি উদযাপন করেছে। ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ রোববার (১০ মে) করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সকল শাখা ও উপ-শাখায় পবিত্র কোরআন খতম এবং দো’আ মাহ্ফিল এর আয়োজন করা হয়।
৭ ঘণ্টা আগে
উত্তরা ব্যাংক পিএলসির ২০২৬ সালে যোগদান করা প্রবেশনারি অফিসারদের ‘বুনিয়াদি প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
গত কয়েক মাসে বৈশ্বিক অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তা এখন আর দূরের কোনো শঙ্কা নয়; বরং তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে খাদ্যবাজারের দামে; যা মূল্যস্ফীতির নতুন বাস্তবতায় নিয়ে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে