মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্যামল বি দাস পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার তিনি ডাক বিভাগের কাছে মালিকানা, শেয়ার এবং সব ধরনের ব্যবস্থাপনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। একই দিনে ডাক বিভাগের পক্ষ থেকে পরিচালক আবু তালেবকে নগদের নতুন সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
ডাক বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকার অর্থ পাচার, জুয়া, জালিয়াতি ও অনলাইন প্রতারণা রোধে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে। নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া, নগদে কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারীকে ছাঁটাই করা হবে না এবং ঈদের আগেই সবার বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপস্থিত সবাই দায়িত্ব ভাগাভাগিতে ঐকমত্য প্রকাশ করেন। ডেপুটি সিইও মো. মুয়িয নতুন সিইও আবু তালেবকে স্বাগত জানিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

মধ্যপ্রাচ্য থেকে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব কিংবা সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন—কোনো রুট এখন আর নিরাপদ নেই। আগে সংকট শুধু হরমুজকেন্দ্রিক ছিল, এখন বিকল্প রুটেও পরিধি বিস্তৃত হয়েছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সোশ্যাল কমার্স দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে প্রায় ২ লাখ মার্চেন্ট এ খাতে ব্যবসা করছেন, যা দেশের মোট ডিজিটাল কমার্সের ৮০ শতাংশেরও বেশি। বাড়তে থাকা অর্ডার, গ্রাহক, বিক্রয় চ্যানেল ও দৈনন্দিন কার্যক্রম সহজে পরিচালনার জন্য ‘পাঠাও কমার্স’ নামে অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম চালু করেছে পাঠাও।
৯ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত উন্নয়ন সাময়িকভাবে ধীর করার আহ্বান জানিয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি এআই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। তাঁদের এই সতর্কবার্তার পর আজ সোমবার যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে এআই-সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের পতন দেখা গেছে...
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে ইলিশ বাণিজ্যের চেনা চিত্র এবার উল্টে গেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পদ্মার ইলিশের সবচেয়ে বড় বিদেশি বাজার ছিল ভারত। বিশেষ করে দুর্গাপূজার মৌসুমে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ থেকে ভারতে উল্লেখযোগ্য পরিমাণ ইলিশ রপ্তানি করা হতো।
২০ ঘণ্টা আগে