
চলতি অর্থবছর (২০২২-২৩) শেষে সাময়িক হিসেবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ০৩ শতাংশ। যা গত অর্থবছরের চেয়ে প্রায় এক শতাংশ কম। গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ।
আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জিডিপির এ তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, চলতি অর্থবছর শেষে (২০২২-২৩) জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ। বছর শেষে এটা পরিবর্তন হতে পারে।
চলতি অর্থবছরের শুরুতে সরকার ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে অর্থ বছরের শেষ দিকে এসে আর্থিক টানা পোড়েন সংকটের কথা মাথায় রেখে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ নামিয়ে আনে সরকার। এখন তা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়েও কমেছে।
গত অর্থবছরে দেশে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ।
এদিকে ডলারের দাম বাড়ায় দেশের মাথাপিছু আয় কমার তথ্য দিয়েছে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, ডলারের হিসাবে মাথাপিছু আয় কমেছে। ২ হাজার ৮০০ ডলারের নিচে রয়েছে। তবে সঠিক সংখ্যাটি এখনই বলতে চাচ্ছি না। তবে টাকার অঙ্কে মাথাপিছু আয় বেড়েছে।
২০২১ অর্থ বছরের সাময়িক হিসেবে মাথাপিছু আয় ধরা হয়েছিল ২ হাজার ৮২৪ ডলার। বছর শেষে তা কমে দাঁড়ায় দুই হাজার ৭৯৩ ডলারে।
সাধারণত টাকার অঙ্কের মাথাপিছু আয়কে ডলারের বিনিময়ে ভাগ করে ডলারে মাথাপিছু আয় হিসাব করা হয়। বর্তমানে সরকারি হারে ডলারের দাম ১০৮ টাকা। এক বছরের যা ছিল ৮৬ টাকা।

শরিয়াহসম্মত উপায়ে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ তৈরি করতে ইসলামি ক্রেডিট কার্ড (আইসিসি) পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে আগে থেকেই বিভিন্ন ব্যাংকের ইসলামি ক্রেডিট কার্ড থাকলেও এবারই প্রথম এ ধরনের কার্ড পরিচালনার জন্য পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক কাঠামো দেওয়া হলো।
৫ ঘণ্টা আগে
টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
৫ ঘণ্টা আগে
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে পেতে এবার এগিয়ে এল দেশের বৃহৎ ইলেকট্রনিকস পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এ লক্ষ্যে নিখোঁজ ব্যক্তিদের জরুরি তথ্য প্রচারকারী প্ল্যাটফর্ম ‘মুন অ্যালার্ট’-এর সঙ্গে যৌথভাবে ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ উদ্যোগ চালু করেছে ওয়ালটন প্লাজা।
৬ ঘণ্টা আগে
ক্যাশ লেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলা কিউআর নিয়ে ‘গভর্নরের সঙ্গে মতবিনিময়’ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে