
পুঁজিবাজারে চলমান মন্দা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তারল্য প্রবাহ বাড়াতে নীতি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। একই সঙ্গে ভালো কোম্পানির তালিকাভুক্তির জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সহায়ক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার পুঁজিবাজারের ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এমনটা জানিয়েছেন।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুন এবং সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশীদ আলমের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডেপুটি গভর্নরকে অবহিত করেন তাঁরা। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের সহায়তা চান।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম জানান, খুরশীদ আলম প্রতিনিধিদের কথা শোনেন। পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে শিগগিরই নীতি সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়া বাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তির জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সহায়ক ভূমিকা পালনের আশ্বাস দেন।
সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নানান ইতিবাচক পদক্ষেপের কারণে দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে, যার প্রতিফলন শিগগির পুঁজিবাজারে দেখা যাবে বলে বাংলাদেশ ব্যাংক এবং ডিবিএ দৃঢ়ভাবে বিশ্বাস করে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার জন্য ডিবিএ এবং বিএমবিএর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন ডেপুটি গভর্নর।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং গ্রামীণ অর্থনীতিতে ভোগ ও বিনিয়োগ বাড়াতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সদ্য বিদায়ী ২০২৬-২৭ অর্থবছরে দেশের ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা–এই তিন জেলা থেকেই মোট রেমিট্যান্সের...
১ ঘণ্টা আগে
ভারত থেকে আসা ১১ হাজার ৫০০ টন সেদ্ধ চালের একটি চালান বাংলাদেশ গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে ভারতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই চালান প্রত্যাখ্যানের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করছেন ভারতের সংশ্লিষ্ট বাণিজ্য মহলের অনেকে।
২ ঘণ্টা আগে
তফসিলি ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত চলতি হিসাবের বিপরীতে লিয়েন রেখে এত দিন ব্যাংকগুলোকে যে স্বল্পমেয়াদি তারল্য বা নগদ অর্থ সংগ্রহে টিটি ডিসকাউন্টিং সুবিধা দেওয়া হতো, তা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
৩ ঘণ্টা আগে
নতুন অর্থবছরের শুরুতেই রপ্তানি আয়ে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চলতি বছরের জুলাই মাসে দেশের মোট পণ্য রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৯০ শতাংশ কমেছে। একই সময়ে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকেও ১ দশমিক ৯২ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তবে জুন মাসের তুলনায় জুলাইয়ে মোট রপ্তানি...
৫ ঘণ্টা আগে