
প্রাইম ব্যাংক পিএলসি এবং সিএ প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এ চুক্তির ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএলের আবাসন প্রকল্পে ফ্ল্যাট কিনতে বিশেষ মূল্যছাড়ের সুবিধা পাবেন। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত সিপিডিএলের করপোরেট কার্যালয়ে এ চুক্তি সই হয়।
এক বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক জানিয়েছে, চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএল নির্মিত আবাসিক অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন। এই উদ্যোগের মাধ্যমে উন্নত আবাসন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও উন্নত সেবা প্রদানের সুযোগ তৈরি হবে।
প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ। সিপিডিএলের পক্ষে সই করেন চিফ রিলেশনশিপ অফিসার জি. এম. ফারহাদ সারওয়ার।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকে পক্ষে আরও ছিলেন হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী। সিপিডিএলের পক্ষ থেকে ছিলেন জেনারেল ম্যানেজার (অপারেশনস অ্যান্ড এসসিএম) ইফতেখার উদ্দিন চৌধুরী এবং ডেপুটি জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের জন্য আবাসন-সংক্রান্ত বিশেষ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ভ্যালু অ্যাডেড সেবা প্রদানের ধারাবাহিকতা আরও জোরদার করল।

বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারত নিজেদের তুলে ধরলেও, দেশটির কোটি কোটি তরুণ-তরুণীর জীবনে সেই প্রবৃদ্ধির সুফল পৌঁছাচ্ছে না। সম্প্রতি প্রশ্নফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে শুরু হওয়া জেন-জিদের বিক্ষোভ দ্রুতই তীব্র সামাজিক ও রাজনৈতিক অসন্তোষে রূপ নিয়েছে।
৩ ঘণ্টা আগে
আগের দিন শুক্রবার ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৯ ঘণ্টা আগে
ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ আটকে পড়ায় একই উড়োজাহাজে পরিচালিত ঢাকা-রোম-টরন্টো রুটের BG 305 ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে অপ্রত্যাশিত ধাক্কা লেগেছে। চলতি বছরের জুলাই মাসে দেশটির অর্থনীতিতে নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার বদলে চাকরির বাজারে ২৩ হাজার পদ কমেছে। একই সঙ্গে মে ও জুন মাসের কর্মসংস্থানের তথ্যও বড় পরিসরে সংশোধন করে আগের তুলনায় অনেক কম দেখানো হয়েছে...
২১ ঘণ্টা আগে