জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মামলা করা ২৩৬ জন গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি করতে যাচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। আগামী রোববার (৪ ফেব্রুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের উপস্থিতিতে এ সব অভিযোগ নিষ্পত্তি করা হবে।
আজ শুক্রবার ইভ্যালি এক বিবৃতিতে এ সব তথ্য জানিয়েছে।
ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তি প্রসঙ্গে জানতে চাইলে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল আজকের পত্রিকাকে বলেন, ২৩৬ জনের অভিযোগ নিষ্পত্তি করা হবে। ১৪ লাখ টাকার মতো ফেরত দেওয়া হবে।
ইভ্যালি জানায়, গত এক মাসে ইভ্যালির ব্যবসায়িক মুনাফার অংশ থেকে পাওয়া অর্থ দিয়ে অভিযোগগুলো নিষ্পত্তি করা হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ইভ্যালির বিরুদ্ধে সাড়ে ছয় হাজারের বেশি মামলা রয়েছে। পর্যায়ক্রমে সব মামলা নিষ্পত্তি করা হবে বলে জানান মোহাম্মদ রাসেল।
ইভ্যালির কাছে গ্রাহক ও মার্চেন্টদের হাজার কোটি টাকা পাওনা আছে বলে অভিযোগ রয়েছে। তবে মোহাম্মদ রাসেল জানিয়েছেন, গ্রাহকেরা ইভ্যালির কাছে তিন শ কোটি টাকার মতো পাবেন। আর মার্চেন্টদের পাওনা দেড় শ কোটির মতো।

দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্প এমআরটি-১ দরপত্রের ব্যয় নিয়ে বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং জাপানের ঋণদাতা সংস্থা জাইকার মধ্যে মতবিরোধের কারণে কয়েক বছর ধরে কার্যত স্থবির হয়ে রয়েছে।
৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কার মধ্যে বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম দ্রুত বাড়ছে, শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা যাচ্ছে আর অর্থনীতিবিদেরা সতর্ক করছেন—এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে দেখা দিতে পারে ‘স্ট্যাগফ্লেশন’।
১২ ঘণ্টা আগে
জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল—কোনোটিতেই সংকট নেই, তাই দাম বাড়ারও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সোমবার ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
১৩ ঘণ্টা আগে
দেশের বেসরকারি খাতের সমস্যাগ্রস্ত চারটি ব্যাংকের পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমানকে।
১৩ ঘণ্টা আগে