দেশে নভেম্বর মাসে ভোক্তা পর্যায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১ টাকা কমেছে। এখন থেকে ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা। আগে গত অক্টোবরে দাম ছিল ১ হাজার ৪৫৬ টাকা।
আজ মঙ্গলবার বিকেল ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
রাজধানীর কাওরানবাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এই দাম ঘোষণা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এর আগে গত মাসে ১২ কেজির এলপি গ্যাসে বেড়েছিল ৩৫ টাকা।
সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ আজ বিকেল ৬টা থেকে এলপিজির নতুন দাম কার্যকর হবে বলে জানান। তবে নতুন দাম ঘোষণার আগেই বাজারে এলপিজির দাম ১২ কেজিতে ৮০-১০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
দাম বাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘দাম বাড়ার অভিযোগ অস্বীকার করছি না, এই অভিযোগ আগেও ছিল। খুচরা পর্যায় বাড়তি দামে বিক্রি হচ্ছে। এটা প্রতিরোধে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনকে নজরদারি করতে আমরা দ্রুতই চিঠি দেব।’
দেশে ভোক্তা পর্যায় সব থেকে বেশি বিক্রি হয় ১২ কেজির এলপিজি সিলিন্ডার। এই সিলিন্ডার স্থানভেদে বিইআরসির বেঁধে দেওয়া দাম থেকে ৮০-১২০ টাকা বেশি দামে বিক্রি হয়।
বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২১ টাকা ২৫ পয়সা, যা গত মাসে ছিল ১২১ টাকা ৩২ পয়সা। প্রতি কেজি এলপিজির এই দাম ধরে অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ হবে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার এলপি গ্যাসের দাম ৬৬ টাকা ৮১ পয়সা, এর আগে এই দাম ছিল ৬৬ টাকা ৮৪ পয়সা।
আদালতের আদেশে ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।
প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সভাপতি নির্বাচিত হয়েছেন রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা। তিনি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হলেন। তিনি আগামী ১ এপ্রিল থেকে দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
৩ মিনিট আগে
রাজধানীর গুলশানে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।
৪ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে। বাজুস নির্ধারিত নতুন দামে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ১১৬ টাকা।
৬ ঘণ্টা আগে
টুয়েলভ, লা রিভ, সেইলর, ক্যাটস আই, রিচম্যান, জেন্টল পার্ক, আড়ং, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, দেশাল, কে ক্র্যাফট কিংবা সাদাকালো—দেশি ফ্যাশন হাউসের জগতে প্রতিটি পরিচিত ব্র্যান্ড। তবে পোশাকের বাজারে প্রতিষ্ঠিত হাউসের সংখ্যা শতাধিক। ছোট-বড় মিলিয়ে দেশে ফ্যাশন হাউস রয়েছে পাঁচ সহস্রাধিক।
১৬ ঘণ্টা আগে