
‘ডিজিটাল বাংলাদেশ’–এর ধারাবাহিকতায় সরকার এবার তথ্যপ্রযুক্তি খাতকে চতুর্থ শিল্প বিপ্লব ও ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের উপযোগী করে গড়ে তোলার কথা ভাবছে। এ লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২০২৩–২৪ অর্থবছরে গত বছরের তুলনায় দ্বিগুণ বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের ফলে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনা কাজে লাগানোর শক্তি পাচ্ছে সরকার। পাশাপাশি এটি একটি সাশ্রয়ী, টেকসই, উদ্ভাবনী, বুদ্ধিদীপ্ত এবং জ্ঞাননির্ভর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ভিত তৈরি করে দিয়েছে।
এ ভিত্তির ওপর দাঁড়িয়ে ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণে ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের বর্তমান উদ্যোগগুলো কার্যকর ভূমিকা রাখবে। স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ হলো—স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট ইকোনমি।
অর্থমন্ত্রী বলেন, এরই মধ্যে বিস্তারিত কার্যক্রমসহ ‘স্মার্ট বাংলাদেশ: আইসিটি ২০৪১’ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় সরকার ২০২৬ সালের মধ্যে ২০ হাজার তরুণ–তরুণীকে অগ্রসর প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু করেছে।
এ ছাড়া জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা–কর্মচারীদের লিডারশিপ, সাইবার সিকিউরিটি, উদীয়মান প্রযুক্তি ইত্যাদি যুগোপযোগী বিষয়ে প্রশিক্ষণ দিতে ডিজিটাল লিডারশিপ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ও ইনোভেশন সেন্টারের মাধ্যমে ৮০ হাজার তরুণ তরুণীকে অগ্রসর প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এসব মহাপরিকল্পনা বাস্তবায়নে আগামী ২০২৩–২৪ অর্থবছরে তথ্যপ্রযুক্তি খাতে ২ হাজার ৩৬৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যেখানে গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১ হাজার ৯১৬ কোটি টাকা।
বাজেট ২০২৩-২৪ সম্পর্কিত খবর আরও পড়ুন:

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হবে। সভায় মোট ১৮টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, যার মোট সম্ভাব্য ব্যয় প্রায় ১২ হাজার কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এখনো পূর্ণ হয়নি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা দুর্বল, ফলে এই মুহূর্তে উত্তরণের সুযোগ দেখছেন না তিনি।
৬ ঘণ্টা আগে
সংশোধিত শ্রম আইন অধ্যাদেশ-২০২৫-এর কয়েকটি ধারা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। তাঁদের মতে, অধ্যাদেশের কিছু ধারা খাতটির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়নি। উদ্দেশ্যমূলকভাবে আইন পরিবর্তন করা....
১৩ ঘণ্টা আগে
জ্বালানি সংকটের প্রভাব খাদ্যসহ সব ধরনের পণ্যের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে জ্বালানি ও বৈশ্বিক সরবরাহশৃঙ্খলের সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
২০ ঘণ্টা আগে