জেনারেল বিমা কোম্পানির পর এবার ইসলামি বিমা কোম্পানিগুলোর জন্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাধ্যতামূলক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটির পরিচালক আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়, যা গত বুধবার ইসলামি বিমা কোম্পানিগুলোর কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ইসলামি লাইফ (জীবন) বিমা কোম্পানিগুলোকে তাদের মোট বিনিয়োগের কমপক্ষে ৩০ শতাংশ সরকারি সিকিউরিটিজে (ইসলামি বন্ড বা সুকুক) বিনিয়োগ করতে হবে। একইভাবে নন-লাইফ (সাধারণ) ইসলামি বিমা কোম্পানিগুলোর ক্ষেত্রে এ বিনিয়োগের হার হবে ন্যূনতম ৭ দশমিক ৫ শতাংশ।
আইডিআরএর তথ্য অনুসারে, বর্তমানে দেশের বেসরকারি খাতে ১৬টি ইসলামি বিমা কোম্পানি ব্যবসা করছে। এর মধ্যে ইসলামি লাইফ বিমা কোম্পানির সংখ্যা ১২ এবং ইসলামি নন-লাইফ বিমা কোম্পানির সংখ্যা ৪টি। বিনিয়োগ-সংক্রান্ত এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য লাইফ ও নন-লাইফ ইসলামি বিমা কোম্পানিগুলোকে বলা হয়েছে চিঠিতে।

বাংলাদেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড সনি। একই সঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি নতুন শোরুমও উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।
২৪ মিনিট আগে
এসিআই প্রপার্টিজ লিমিটেড ও এনআরবি ব্যাংক পিএলসি কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে। এসিআই প্রপার্টিজের গ্রাহকদের জন্য বাসা কেনা ও দীর্ঘমেয়াদি আবাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থায়ন আরও সহজ করার লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে।
৪০ মিনিট আগে
বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল প্রতিবেশী দেশগুলোতে পাচার হওয়ার ঝুঁকি রোধ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিপুল লোকসান কমাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
২ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের মুখে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উৎপাদন ঝুঁকি কমাতে কারখানায় দাবদাহ নিরোধক ব্যবস্থা বা ‘কুলিং প্রযুক্তি’ স্থাপন নিয়ে আলোচনা চলছে। এই ব্যবস্থা বাণিজ্যিকভাবে অত্যন্ত কার্যকর এবং চার বছরের মধ্যেই এর বিনিয়োগের টাকা উঠে আসতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির গ্লোবাল...
৬ ঘণ্টা আগে