
গত জুনে দেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই সূচকের মান কমেছে। ৬ দশমিক ১ পয়েন্ট কমে জুনে পিএমআই সূচকের মান ছিল ৬৩ দশমিক ৯। অর্থাৎ মে মাসের তুলনায় জুনে বাংলাদেশের অর্থনীতির প্রধান চারটি খাতের—কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা—সম্প্রসারণের গতি কমেছে।
আজ রোববার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে পিএমআই সূচক প্রকাশ করা হয়। গত মে মাস থেকে সূচকটি প্রকাশ করা হচ্ছে।
তবে পিএমআই সূচকের মান ৫০–এর ওপরে থাকার অর্থ হলো, দেশের অর্থনীতি সামগ্রিকভাবে সম্প্রসারণের ধারায় রয়েছে। এর আগে এপ্রিলেও অর্থনীতির প্রধান চারটি খাতের সম্প্রসারণের গতি কমেছিল। মে মাসে সেই ধারা থেকে বেরিয়ে আসে অর্থনীতি, তখন সূচকের মান ছিল ৭০ দশমিক ৯। কিন্তু জুনে আবার গতি কমে গেল।
খাতগুলোর সম্প্রসারণের গতি হ্রাসের কারণ হিসেবে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে ধারাবাহিক জটের কারণে পণ্য পরিবহনের ব্যয় ও সময় উভয়ই বেড়েছে। সেই সঙ্গে ঈদের ছুটি ও প্রতিকূল আবহাওয়ার কারণেও অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব পড়েছে। সামগ্রিকভাবে এই চারটি খাতের নতুন ব্যবসা কমেছে। সরবরাহের জটিলতা বেড়েছে। সব খাতের বেলায় দেখা যাচ্ছে, উপখাতগুলোর সংকোচন হয়েছে।
জুনে কৃষি খাতের পিএমআই সূচক ছিল ৭০ দশমিক ২, যা মে মাসে ছিল ৭৯ দশমিক ৩। উৎপাদন খাতের সূচকের মান ছিল ৬১ দশমিক ৭, মে মাসে ছিল ৭৬ দশমিক ৩। নির্মাণ খাতের সূচকের মান জুনে ৬৫ দশমিক, যা মে মাসে ছিল ৭৪ দশমিক ৩। আর সেবা খাতের সূচকের মান ছিল ৬৩ দশমিক ৫, যা মে মাসে ছিল ৬৪ দশমিক ৩।

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
৫ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
১০ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ দিন আগে