আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বাণিজ্যিক বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। এর মাধ্যমে ভারতের সীমা পেরিয়ে আন্তর্জাতিক বিদ্যুৎ বাজারে নেপালের যাত্রার নতুন অধ্যায় সূচিত হলো।
গত রোববার থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রতিদিন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে নেপাল। এই বিদ্যুৎ রপ্তানি ৫ বছরের একটি ত্রিপক্ষীয় চুক্তির আওতায় হচ্ছে। গত অক্টোবরে স্বাক্ষরিত চুক্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসায়িক নিগম এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ অংশগ্রহণ করেছে।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) মুখপাত্র রাজন ঢাকাল বলেন, ‘প্রতিবছর বর্ষা মৌসুমে অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে।’
এ বিষয়ে নেপালের জ্বালানিমন্ত্রী দীপক খড়কা বলেন, ‘এটি নেপালের জন্য জ্বালানি রপ্তানির যাত্রার সূচনা। আমাদের বিদ্যুৎ উদ্বৃত্ততা এবং আঞ্চলিক জ্বালানি নিরাপত্তায় অবদান রাখার অঙ্গীকারেরই প্রতিফলন এটি।’ তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) এক পোস্টে এ মন্তব্য করেন।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মতে, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক হারে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের মাধ্যমে নেপাল তার বিদ্যুৎ অবকাঠামোতে বিপুল অগ্রগতি অর্জন করেছে। একবিংশ শতাব্দীর শুরুতে যেখানে দেশের ৮০ ভাগ মানুষ বিদ্যুৎবিহীন ছিল, সেখানে এখন প্রায় ৩ কোটি জনসংখ্যার প্রায় সবাইকে জাতীয় গ্রিডে সংযুক্ত করা সম্ভব হয়েছে।
বর্তমানে নেপালের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৫০০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে, যা বর্ষাকালে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় অনেক বেশি। ২০২১ সালের শেষ দিকে নেপাল প্রথমবার ভারতের কাছে বিদ্যুৎ রপ্তানি শুরু করে।

‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই সম্প্রসারণমূলক বাজেটের মাধ্যমে সরকার একদিকে মূল্যস্ফীতির....
১ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে বড় পোশাক বাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান ক্রমেই দুর্বল হচ্ছে। চলতি বছরের প্রথম চার মাসে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে দেশটিতে বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া প্রবৃদ্ধি ধরে রেখেছে।
১ ঘণ্টা আগে
দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি কিছুটা ফিরেছে, বেড়েছে মাথাপিছু আয়ও। তবে একই সঙ্গে বিনিয়োগ ও সঞ্চয়ে নিম্নমুখী প্রবণতা এবং শিল্প খাতের ধীরগতি অর্থনীতির ভেতরের দুর্বলতাকে সামনে এনেছে। অর্থনীতিবিদেরা বলছেন, প্রবৃদ্ধির এই পুনরুদ্ধার এখনো ভঙ্গুর; কারণ, বেসরকারি বিনিয়োগ ও আস্থার ঘাটতি পুরোপুরি কাটেনি।
৩ ঘণ্টা আগে
সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ় হয়েছে। চলতি বছরের ১ মে থেকে এখন পর্যন্ত সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় প্রায় ১ কোটি ৫৯ লাখ...
১০ ঘণ্টা আগে