
বিদ্যুতের বকেয়া দাম বাবদ সাড়ে ৮৪ কোটি ডলার পরিশোধের জন্য বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) সময়সীমা বেঁধে দিয়েছে আদানি গ্রুপ। তা না হলে বিলম্ব ফি আরোপ করা হবে বলে সতর্ক করেছে ভারতের এই শিল্পগ্রুপ। পিডিবিকে দেওয়া এক চিঠির বরাতে দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেস এ তথ্য জানায়।
পিডিবিকে দেওয়া ওই চিঠিতে আদানি গ্রুপ সতর্ক করে বলেছে, চলতি বছরের জুনের মধ্যে বকেয়া বিল পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না হলে চুক্তির শর্ত অনুযায়ী বিলম্ব ফি আরোপ করা হবে।
এর আগে আদানি ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল এবং পিডিবির ওপর চাপ প্রয়োগের জন্য একটি ইউনিট বন্ধও করে দেয়।
কয়লার দামের হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে চলমান বিরোধের কথা উল্লেখ করে পিডিবির জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আদানি তাদের চুক্তির শর্ত অনুযায়ী কয়লার খরচ হিসাব করে। কিন্তু পিডিবি প্রকৃত কয়লার মূল্য ধরে হিসাব করে।
আদানি গ্রুপের দাবি, তাদের পাওনা ৮৪ কোটি ৫০ লাখ ডলার। তবে পিডিবির হিসাবে এই অঙ্ক ৭০ কোটির বেশি হবে না। তবে চলমান বিরোধ সত্ত্বেও নিয়মিত অর্থপ্রদান অব্যাহত রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় মোট ১,৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি বিদ্যুৎকেন্দ্র গড়েছে আদানি।
২০১৭ সালের চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ২৫ বছরের জন্য এখান থেকে বিদ্যুৎ কিনবে।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
৩৯ মিনিট আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১০ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১১ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১৪ ঘণ্টা আগে