
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, এখানে যাঁরা ফাটকা ব্যবসায়ী রয়েছেন, তাঁদের বিষয়ে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন তাঁরা সুযোগ না নিতে পারেন। গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) সংযোগে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘আজকে হোম লোন থেকে শুরু করে সব জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ী যাঁরা আছেন, বাজারভিত্তিক যেখানে প্রয়োজন পড়ছে সেখানে আপনারা চলে যাচ্ছেন। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশাপাশি এনবিএফআই প্রতিষ্ঠানগুলো বড় ভূমিকা রাখছে। এনবিএফআইগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে গ্রাহকদের মধ্যে আস্থার জায়গা তৈরি করতে হবে।’
বাংলাদেশের প্রেক্ষাপটে এনবিএফআইয়ের সেবা ও কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার প্রয়াস থেকেই বণিক বার্তা ও বিএলএফসিএ দিনব্যাপী এই সংযোগের আয়োজন করেছে। সংযোগের অংশ হিসেবে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে ‘মিট দ্য লিডারস’ নামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আর্থিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।
বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান।

মধ্যপ্রাচ্য থেকে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব কিংবা সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন—কোনো রুট এখন আর নিরাপদ নেই। আগে সংকট শুধু হরমুজকেন্দ্রিক ছিল, এখন বিকল্প রুটেও পরিধি বিস্তৃত হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সোশ্যাল কমার্স দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে প্রায় ২ লাখ মার্চেন্ট এ খাতে ব্যবসা করছেন, যা দেশের মোট ডিজিটাল কমার্সের ৮০ শতাংশেরও বেশি। বাড়তে থাকা অর্ডার, গ্রাহক, বিক্রয় চ্যানেল ও দৈনন্দিন কার্যক্রম সহজে পরিচালনার জন্য ‘পাঠাও কমার্স’ নামে অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম চালু করেছে পাঠাও।
৭ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত উন্নয়ন সাময়িকভাবে ধীর করার আহ্বান জানিয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি এআই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। তাঁদের এই সতর্কবার্তার পর আজ সোমবার যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে এআই-সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের পতন দেখা গেছে...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে ইলিশ বাণিজ্যের চেনা চিত্র এবার উল্টে গেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পদ্মার ইলিশের সবচেয়ে বড় বিদেশি বাজার ছিল ভারত। বিশেষ করে দুর্গাপূজার মৌসুমে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ থেকে ভারতে উল্লেখযোগ্য পরিমাণ ইলিশ রপ্তানি করা হতো।
১৯ ঘণ্টা আগে