পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ব্যক্তিগত তৎপরতার খোঁজখবর রাখতে আড়ি পাতার জন্য উদ্যোগ নিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই আয়োজনের পরিকল্পনাকারী সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম। তবে সেই উদ্যোগ বাতিল করেছে বর্তমান কমিশন। শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবের চিঠি প্রত্যাহার করা হবে।
আজ বুধবার ৯১৬ তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিএসইসির এক শীর্ষ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আগের কমিশন ওই উদ্যোগ বাস্তবায়নের জন্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সঙ্গে একটি সমঝোতা চুক্তি করার অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছিল। আমরা চিঠি দিয়ে তা প্রত্যাহার করে নেব।’
খোঁজ নিয়ে জানা যায়, বিনিয়োগকারীদের ওপর আড়ি পাতার লক্ষ্যে তৎকালীন কমিশন থেকে এনটিএমসির সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে যাওয়ারও চেষ্টা হয়। এ–সংক্রান্ত খসড়া রূপরেখা পর্যালোচনা করে দেখা গেছে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এনটিএমসির দায়িত্বশীলেরা বিনিয়োগকারীদের অনলাইন কার্যক্রম এবং ভয়েস কল রেকর্ডের ক্ষমতা পেতেন।
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দাবি, শিবলী কমিশনের এ উদ্যোগ পুঁজিবাজারের এসব বিনিয়োগকারীর জন্য খুবই আতঙ্কের সংবাদ। কারণ, এনটিএমসি একটি গোয়েন্দা সংস্থা হিসেবে প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের তথ্য এবং যোগাযোগের ডেটা নিরীক্ষণ, সংগ্রহ এবং রেকর্ড করার ক্ষমতা রাখে। ফলে মানুষের কাছে এটি ভয়ের।
এ নিয়ে আজকের পত্রিকায় আজ (২৮ আগস্ট) প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর এরপরই খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে এল।

দেশের পুঁজিবাজারে এখন গুজব, অনিশ্চয়তা ও আস্থার সংকট সমান্তরাল রেখায় চলছে। ক্ষুদ্র বিনিয়োগকারীর আচরণও বেশ অস্থির হয়ে উঠছে। সপ্তাহের বেশির ভাগ কার্যদিবসে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতনের পরিস্থিতি তাঁদের শঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
১০ ঘণ্টা আগে
দেশে সবুজ বিনিয়োগ ও টেকসই অর্থায়নের গতি থমকে গেছে। এ দুই খাতে অর্থায়ন আশঙ্কাজনক কমেছে। এতে ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার প্রস্তুতিও দুর্বল হচ্ছে। একই সঙ্গে জ্বালানি খরচ ও দূষণ কমিয়ে সবুজ উৎপাদন ও টেকসই শিল্পায়নের পথেও বড় বাধা তৈরি হয়েছে।
১০ ঘণ্টা আগে
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রায় ৯৫ শতাংশই মন্দ বা আদায় অযোগ্য ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই বিপুল পরিমাণ মন্দ ঋণে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি ক্রমেই দুর্বল হচ্ছে।অর্থনীতিবিদেরা বলছেন, মন্দ ঋণ বাড়লে ব্যাংকগুলোর বিনিয়োগ সক্ষমতা কমে যায়।
১১ ঘণ্টা আগে
নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদ্যাপন করছে দেশের অন্যতম নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী আয়োজিত রজতজয়ন্তী উৎসবে নৃত্যশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ।
১৮ ঘণ্টা আগে