
নাগরিকের মোবাইল ফোনে আড়িপাতা ও বেআইনিভাবে কথোপকথন ফাঁসের অভিযোগ ওঠা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এনটিএমসির কার্যক্রম সংবিধান পরিপন্থী। সংবিধানের ৪৩ (খ) অনুচ্ছেদে চিঠিপত্র ও যোগাযোগের সব মাধ্যমের গোপনীয়তা রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। অথচ ২০১৩ সালে এই সংস্থাটি গঠন করা হয় বিতর্কিত বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের পরামর্শে।’
মহিউদ্দিন আহমেদ আরও বলেন, ‘মূলত নাগরিকের যোগাযোগে আড়িপাতা ও নজরদারিতে রাখার জন্য ফোনালাপ রেকর্ড, ইন্টারনেট ও বিভিন্ন অ্যাপে আড়িপাতা ছাড়া অন্য কোনো কাজই করেনি এই সংস্থাটি। ফোনালাপ, এমনকি ভিডিও কল রেকর্ড করে অনেক সম্ভ্রান্ত নাগরিককে হেনস্তা করেছে এই সংস্থাটি।’
বিবৃতিতে বলা হয়, ‘ফোনে আড়িপাতার জন্য বিক্যাল মাউন্টেন ডেটা ইন্টারসেপ্টরের মতো ভয়ানক যন্ত্র ব্যবহার করে আসছিল এনটিএমসি। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যার ক্রয় করা হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। পেগাসাস স্পাই অ্যাপটি ম্যালওয়্যারের মাধ্যমে গ্রাহকের কাছে পাঠানো হতো অনেক গ্রাহক না বুঝেই ইনস্টল করলে সঙ্গে সঙ্গে গ্রাহকের ব্যবহৃত ডিভাইসটি সংস্থার নিয়ন্ত্রণে চলে আসত। এভাবে নাগরিকদের সব কার্যক্রমের তথ্য হাতিয়ে নিত এনটিএমসি। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সংবিধান পরিপন্থী। সেই সঙ্গে মানবাধিকারের লঙ্ঘন।’
বিবৃতিতে আরও বলা হয় মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, সংবিধানকে সমুন্নত রেখে নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করতে এনটিএমসিকে বিলুপ্ত করা আবশ্যক। তাদের বিবৃতিতে বলা হয়, এই সংস্থার অবৈধ যন্ত্রপাতি ক্রয়ের নামে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে। এনটিএমসি বিলুপ্তির দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়।

সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা হ্রাস করে জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির আজ রোববার ১০ জন আবেদনকারীর পক্ষে রিটটি করেন।
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ-সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে ৯ কার্যদিবসে। সময়ের হিসাবে সংক্ষিপ্ত হলেও এই অধিবেশন ছিল উত্তেজনায় ভরা। প্রায় প্রতিটি কার্যদিবসে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে দফায় দফায় হয়েছে তীব্র বিতর্ক। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে একাধিকবার সংসদে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
১২ ঘণ্টা আগে
বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, এই ধ্বংসস্তূপ থেকে বিদ্যুৎ ও গ্যাস খাতকে পুনর্গঠন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারকে সময় দিতে হবে। তিনি আশ্বস্ত করে বলেন, সরকারকে
১৬ ঘণ্টা আগে