
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) পদে দুজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন তাঁরা। আজ রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
ডিজি পদে নিয়োগপ্রাপ্তরা হলেন মো. জাকির হোসেন চৌধুরী এবং মো. কবির আহম্মদ। তাঁরা দুজনই কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) হিসেবে কর্মরত।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ডেপুটি গভর্নরসহ সব চুক্তিভিত্তিক কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সরকারের পরামর্শে পদত্যাগপত্র জমা দেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও মো. খুরশীদ আলম। তাঁদের শূন্য পদে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁরা নিয়োগ পেয়েছেন। আর একই সময়ে পদত্যাগ করা উপদেষ্টা আবু ফরাহ মো. নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাসুদ বিশ্বাসের পদ এখনো শূন্য রয়েছে।

বাংলাদেশের সার্বভৌম ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে এগিয়ে আবার ‘স্থিতিশীল’ করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস রেটিংস। রাজনৈতিক ও বহিঃখাতের চাপ কমে আসা, বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বৃদ্ধি এবং প্রবাসী আয়ের রেকর্ড প্রবাহকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
২ ঘণ্টা আগে
দেশে বর্তমানে পর্যাপ্ত ইউরিয়া সারের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান। তিনি বলেছেন, আগামী নভেম্বর পর্যন্ত দেশের চাহিদার ইউরিয়া সার গুদামে থাকা মজুত থেকেই পূরণ করা সম্ভব।
২ ঘণ্টা আগে
বাজারে ডলারের চাহিদা বাড়ায় ১৪ মাসের বেশি সময় পর আবারও ডলার বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। নিলামের মাধ্যমে ছয়টি ব্যাংকের কাছে মোট ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখার পাশাপাশি বাড়তি চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য থেকে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব কিংবা সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন—কোনো রুট এখন আর নিরাপদ নেই। আগে সংকট শুধু হরমুজকেন্দ্রিক ছিল, এখন বিকল্প রুটেও পরিধি বিস্তৃত হয়েছে।
২১ ঘণ্টা আগে