রাজধানীর হাজারীবাগে বজ্রপাতে রিয়াজ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার ভাতিজি অন্তরা (৪) আহত হয়েছে।
হাজারীবাগ বউবাজার চারতলা ভবনের ছাদে আজ সোমবার বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পৌনে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
রিয়াজ লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী গ্রামের মো. ইউসুফের ছেলে। হাজারীবাগে একটি জুতা ও লেদার ফ্যাক্টরিতে কাজ করতেন রিয়াজ। মাঝে কিছুদিন কাজ ছেড়ে গ্রামে চলে গিয়েছিলেন। এক মাস আগে তিনি আগের কাজে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।
মৃত রিয়াজের স্বজন মো. সুমন বলেন, বৃষ্টিতে ভিজতে ছাদে গিয়েছিলেন রিয়াজ ও অন্তরা। হঠাৎ বজ্রপাতে দুজন অচেতন হয়ে পড়েন। দ্রুত তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রিয়াজকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্তরা ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ থানা-পুলিশ বিষয়টি তদন্ত করছে।

রাজধানীর সবুজবাগে কাতারপ্রবাসী সিফাত উল্লাহ (২৭) হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। মামলার প্রধান আসামি আল আমিন হোসেন জয় (২৭) ও দ্বিতীয় আসামি সাজিদুল ইসলাম সাজিদকে (২৪) গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগে
পাবনার আটঘরিয়ায় আলোচিত কিশোরী তমা খাতুনকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আদম আলী একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
১৫ মিনিট আগে
যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহত বাহারুল রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে।
১৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফারহানা হক (৬১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর পৌনে ৫টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২০ মিনিট আগে