ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পুরোনো ইউনিয়ন পরিষদের গাছ কেটেছেন হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেটে ফেলা গাছ জব্দ করেছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) রানীশংকৈল পৌর শহরের শান্তিপুর ভান্ডারা এলাকায় অবস্থিত হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের দুটি বড় কাঁঠাল গাছ কাটা শুরু হয়। সেখানে কয়েকজন গ্রাম পুলিশ দাঁড়িয়ে থেকে গাছ কাটা তদারকি করেন। সেখানে গিয়ে গাছ কাটার আইনি অনুমোদন সম্পর্কে জানতে চাইলে গ্রাম পুলিশ বলেন, ইউপি চেয়ারম্যান মতিউর রহমানের নির্দেশে গাছ কাটা হচ্ছে।
হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের ওই পুরোনো কার্যালয়টি বর্তমানে রানীশংকৈল পৌরসভার অধীনে। এখানে রানীশংকৈল পৌরসভার ভবন নির্মাণ করার জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছে রানীশংকৈল পৌরসভা। সেই ধারাবাহিকতায় ওই পরিষদের মধ্যে থাকা কাঁঠাল গাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৩টি গাছ কাটার জন্য সব প্রক্রিয়া শেষে দরপত্র আহ্বান করেন রানীশংকৈল পৌরসভার মেয়র। সেই দরপত্র অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর দরপত্রের শিডিউল বিক্রির শেষ দিন। এর মধ্যেই ইউপি চেয়ারম্যান মতিউর রহমান গাছগুলো কাটা শুরু করেন। এ নিয়ে রানীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান ইউএনওর কাছে অভিযোগ করেন। ইউএনও তাৎক্ষণিক গাছগুলো জব্দ করে উপজেলা পরিষদে রাখেন।
গাছ কাটা প্রসঙ্গে হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের মালিকানা জমিতে গাছ কাটা হয়েছে। ইউএনও গাছগুলো জব্দ করেছে। উনি যা ব্যবস্থা নেবেন তাই হবে।
রানীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ করে হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের পুরোনো কার্যালয়ে পৌর ভবন করার জন্য দরপত্র আহ্বান হয়েছে। এ কারণে ওই কার্যালয়ের মধ্যে থাকা গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোমবার হঠাৎ করেই গাছ কাটা শুরু করেন। ইউএনওকে জানালে তিনি গাছগুলো জব্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ইউপি চেয়ারম্যান বিনা অনুমোদনে গাছ কাটতে পারেন না। কেটে ফেলা কাঁঠাল গাছ দুটি জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
৪২ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে