ঠাকুরগাঁও সদর উপজেলার পিয়নপাড়ার হালিমা বেগম বাড়ির উঠানের এক কোণে ২০টি রিং বসিয়েছেন কেঁচো পালনের জন্য। প্রতি মাসে হালিমার কেঁচোর এই রিং থেকে ১ হাজার কেজিরও বেশি জৈব সার উৎপাদিত হচ্ছে।
খরচ বাদে মাসিক আয় থাকছে ১০ হাজার টাকা। হালিমার পরিবেশবান্ধব এই সার চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তাঁর দেখাদেখি ওই গ্রামের আরও অনেক নারী এগিয়ে এসেছেন কেঁচো সার উৎপাদনে। এতে করে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সংসারে এনেছেন সচ্ছলতা।
জেলা কৃষি বিভাগ বলছে, রাসায়নিক সারের বিকল্প জৈব সারের ব্যবহার ছড়িয়ে দিতে কাজ করছেন তাঁরা। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বাড়বে ফসল উৎপাদন।
সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার পিয়নপাড়া, বিলপাড়া, ধন্দোগাঁওসহ বিভিন্ন গ্রামে কেঁচো সার উৎপাদন করছেন অর্ধশতাধিক নারী। স্বল্প পুঁজি ও কম পরিশ্রমে কেঁচো সার উৎপাদন করে পরিবারের আর্থিক সচ্ছলতা এনেছেন তাঁরা।
নারগুন ইউনিয়নের পিয়নপাড়া এলাকার বানু বেগম জানান, একটি এনজিও তাদের কেঁচো সার উৎপাদনের পরামর্শ দেয়। রিংয়ের মধ্যে গোবর আর কেঁচো দিয়ে তিনি সার তৈরি করেন। প্রতি কেজি সার বিক্রি করেন ১০ থেকে ১৫ টাকা। মাসে ৫ থেকে ৭ হাজার টাকার ওপরে আয় হয় তাঁর।
এই সার উৎপাদনে ভালো লাভ হয় বলে জানান একই গ্রামের আরেকজন সার উৎপাদনকারী মর্জিনা বেগম। তিনি বলেন, ‘এক বছর ধরে কেঁচো সার উৎপাদন করি আমি। প্রতি মাসে ৫০০ কেজি কম্পোস্ট সার উৎপাদন করি। ১০ টাকা কেজি হিসেবে ৫ হাজার টাকায় বিক্রি হয়।’
মর্জিনার দিনমজুর স্বামী আজিজুল হক জানান, তিনি নিজেও সার উৎপাদনে স্ত্রীকে সহায়তা করেন। এই টাকা দিয়ে সন্তানদের লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি কিছু টাকা তাঁরা সঞ্চয়ও করেন।
জৈব সার ব্যবহারকারী কৃষক শাহিনুর আলম বলেন, রাসায়নিক সারের তুলনায় জৈব সারে ফসল উৎপাদন ভালো হয়। সেই সঙ্গে সাশ্রয়ীও। তাই দিনে দিনে কৃষকদের মধ্যে এই সারের চাহিদা বেড়েছে।
অপর কৃষক জামিরুল ইসলাম বলেন, এই সার ব্যবহারে সবজি খেতে উৎপাদন বেশি হয়। স্বাস্থ্যসম্মত সবজিও পাওয়া যায়।
সদর উপজেলার বেগুনবাড়ী এলাকার কৃষি উপপরিদর্শক আলী হোসেন বলেন, জমির উর্বরতা বজায় রাখার জন্য জৈব সার ব্যবহারের প্রবণতা ক্রমশ বাড়ছে। সারা বছর সব ধরনের ফসলে যেকোনো সময় এই সার ব্যবহার করা যায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, জেলার বিভিন্ন উপজেলায় কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন নারীরা। তাঁদের এ ধরনের উদ্যোগে বিভিন্ন এনজিওর সহযোগিতার পাশাপাশি কৃষি সম্প্রসারণ থেকেও যাবতীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

সাতক্ষীরার শহরতলির তালতলা এলাকার বিসমিল্লাহ ফুডসের কর্মচারী কোহিনুর খাতুনকে হত্যার ঘটনায় মালিক আব্দুস সোবহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের লস্করপাড়াস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
মিল্লার দেবীদ্বারে কৃষি অধিদপ্তরের সাবেক উপপরিচালক, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ এম এ আউয়াল মোল্লার (৭৬) জানাজা নামাজ চলাকালীন মুসল্লিদের পকেট থেকে অন্তত ১০টি মোবাইল চুরির ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত দুই পেশাদার চোরকে জানাজাস্থল থেকে আটক করে উপস্থিত লোকজন। পরে গণপিটুনি দিয়ে...
২৩ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার সকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে গেলে অভিভাবকেরা তাঁকে আটকানোর চেষ্টা করলে তিনি পালিয়ে যান।
২৮ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ওয়াসিম নামের এক যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে...
৩৭ মিনিট আগে