
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-১৫) সাবেক খেলোয়াড় আশিকুর রহমান আশিককে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে আরিফ হোসেন বাঁধন (২৩) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যায় পৌর শহরের পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের বথপালিগাঁও এলাকায় একটি এলপিজি স্টেশনের পেছন থেকে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়। এ সময় আরমান নামের এক মাদক কারবারি পালিয়ে যান।
আশিক পৌর শহরের বথপালিগাঁও মহল্লার মৃত খলিলুর রহমানের ছেলে এবং বাঁধন রঘুনাথপুর মহল্লার মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, দেশের বাইরে ফুটবল খেলে চমকও দেখিয়েছেন আশিক। ২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের খেলায় ৭৫ মিনিটে আশিক মাঠে নেমে একাই ২ গোল দেন। ওই খেলায় ৯-০ গোলে বাংলাদেশ জিতে যায়। সে সময় উদীয়মান ফুটবলার হিসেবে বেশ আলোচনায় আসেন আশিক। কিন্তু পরবর্তীকালে নানা কারণে মাঠ ছেড়ে মাদকের জগতে ঢুকে পড়েন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) তাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন মাদক কারবারি আরমান ওই এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হলে তাঁর সহযোগী আশিক ও বাঁধন পুলিশের হাতে ধরা পড়ে। এ সময় তাঁদের কাছ থেকে ১০টি ইয়াবা, একটি রামদা, একটি চাপাতি ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পাশাপাশি তাঁদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে