Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৬: ০২
ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে পৃথক তিনটি ঘটনায় বিষপান ও পানিতে ডুবে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার দুপুর ১২টার মধ্যে জেলার সদর ও রাণীশংকৈল উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী রামপুর গ্রামের মাহফুজা আক্তার (৪০), একই উপজেলার রহিমানপুর এলাকার রনি (১৮) এবং রাণীশংকৈল উপজেলার কাদিহাট পাটশ্রী গ্রামের তিন বছরের শিশু জিহান হোসেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে আরাজী রামপুর গ্রামের মাহফুজা আক্তার গতকাল সকালে নিজ ঘরে কীটনাশক (গ্যাসের ট্যাবলেট) খান। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে কাজ না করায় মায়ের বকা খেয়ে অভিমানে কীটনাশক পান করেন রহিমানপুর এলাকার তরুণ রনি। আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এদিকে রাণীশংকৈল উপজেলার কাদিহাট পাটশ্রী গ্রামে আজ সকালে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে মারা যায় তিন বছরের শিশু জিহান হোসেন। জিহান নিখোঁজ হলে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেন।

ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও শাখার উপপরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান তিনটি মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে পৃথক তিনটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। পুলিশ বিষয়গুলোর আইনগত তদন্ত চালিয়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত