চাঁদাবাজির মামলায় সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা খাতুন এই আদেশ দেন।
আদালতের পরিদর্শক আব্দুল ওয়াহেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, সাবেক এমপি সুজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে মাজহারুল ইসলাম সুজনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাঁকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় ক্রয় করা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেয় এবং বাদীকে মারধর করে।
এ ঘটনায় ১১ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনসহ ২৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর আগে ওই দিন (১১ সেপ্টেম্বর) মাজহারুল ইসলাম সুজনকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
৪ ঘণ্টা আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৪ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৪ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪ ঘণ্টা আগে