
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত নির্বাচিত হলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘুদের জমি দখলের বিরুদ্ধে কঠোর লড়াই হবে। তিনি বলেন, ‘কোনো দলের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। তরুণেরা এ জন্যই জীবন দিয়েছে।’
আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি পাবলিক লাইব্রেরি মাঠে ঠাকুরগাঁও-১ আসন জামায়াত শাখার উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন।
আবদুল হালিম বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। সামনের জাতীয় নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব। কিন্তু আমরা হিংসা বা ফ্যাসিবাদ সুযোগ পায়, এ ধরনের কোনো কাজে লিপ্ত হব না। ফ্যাসিবাদবিরোধী স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস (আমরা ন্যায়বিচার চাই)।’ এ সময় উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, চাঁদাবাজি কি ন্যায়বিচার? চাকরির জন্য টাকা চাওয়াটা কি ন্যায়বিচার? মানুষের বাড়ি দখল করাটা কি ন্যায়বিচার? তখন উপস্থিত নেতা-কর্মীরা ‘না’ সূচক উত্তর দেন।
মাওলানা আবদুল হালিম বলেন, ‘অতীতের সরকারগুলো স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বিভিন্ন কথা বলে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে। আমরা এই বিভাজন চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে দেশটা গড়তে চাই।’
জামায়াতের এ নেতা বলেন, ‘বাংলাদেশ গঠন করার জন্য আমরা সবাই মিলে কাজ করব। রাজনীতিতে প্রতিযোগিতা করব, কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। এবারের নির্বাচন যেনতেন হবে না, নির্বাচনে কেন্দ্র দখল হবে না, নির্বাচনে ৮০ বছরের একজন বৃদ্ধ মানুষ আনন্দের সাথে ভোট দিতে যাবেন, এই পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। আগামী নির্বাচন সারা দেশে প্রতিযোগিতামূলক হবে।’
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেন, সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, বর্তমান জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি জেনারেল আলমগীর হোসেন ও জেলা ছাত্রশিবির সভাপতি আমজাদ হোসাইন। সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে