Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২২: ০০
ঠাকুরগাঁওয়ে নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মোছা. পাখি আক্তার (২১) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

পাখি আক্তার উপজেলার দক্ষিণ বঠিনা ইসলামপাড়া এলাকার মো. আব্দুর রহমানের মেয়ে।

পাখির বাবা আব্দুর রহমান বলেন, ‘আজ সকালে নাশতা খাওয়ার পর পাখি শোবার ঘরে বিশ্রাম নিতে যায়। পরে দুপুর ১২টার দিকে বাড়িতে ফিরে আমার স্ত্রীকে মেয়ের কথা জিজ্ঞেস করি। স্ত্রী বলে, “পাখি ঘুমাচ্ছে।” এরপর ঘরে গিয়ে মেয়েকে ওড়না পেঁচিয়ে লোহার শিকের সঙ্গে গলায় ফাঁস নেওয়া অবস্থায় দেখতে পাই।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত