Ajker Patrika

ইয়াবাসহ শ্রমিক দলের সভাপতি গ্রেপ্তার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
ইয়াবাসহ শ্রমিক দলের সভাপতি গ্রেপ্তার
গ্রেপ্তার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি গোলাম রব্বানী। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০টি ইয়াবাসহ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে মাদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হুদা। গ্রেপ্তার গোলাম রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এবং লালপুর দীঘলবস্তি গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মাদক বিক্রির খবর পেয়ে দুওসুও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এর লালপুর দীঘলবস্তি কবরস্থানের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১০টি ইয়াবা উদ্ধার পুলিশ।

এ বিষয়ে উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, মাদক কারবারি তো দূরের কথা, মাদক সেবন করে এমন লোকদেরও দলে ঠাঁই নেই। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাঁর অপকর্মের দায় দল নেবে না।

বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হুদা বলেন, পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত