
বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের খোঁজে এবার অভিযানে নেমেছে দুদক। আজ রোববার দুদকের টাঙ্গাইলের জেলা কার্যালয়ের একটি তদন্ত দল ঘাটাইল উপজেলায় অভিযান চালায়। ঘাটাইলে বন বিভাগের ৭০০ একর জমি জবরদখলে ঘটনায় প্রাথমিকভাবে তারা দখলদারদের সঙ্গে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশের সত্যতা পেয়েছে। দুদকের টাঙ্গাইলের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর এ আলম এসব কথা জানান।
নুর এ আলম জানান, বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা যোগসাজশ করে বনের জমি নিজেরাই ব্যক্তিগতভাবে দখলে রেখেছেন। অন্যদের দিয়ে চাষাবাদ করে সুবিধা নিচ্ছেন। কিন্তু সরকারিভাবে ফান্ডে কোনো টাকা জমা দেননি। দুদকের একটি দল দ্বৈবচয়ন ভিত্তিতে ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন সাগরদীঘি বিট এলাকায় বনের জমি দখলের সুনির্দিষ্ট অভিযোগগুলো সরেজমিনে যাচাই করে। এ সময় ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের সাগরদীঘি বিটের আওতাধীন কামালপুর মৌজার ২০৪, ৫০৭ ও ৩০৮ দাগভুক্ত ২ নম্বর খতিয়ানভুক্ত বন বিভাগের বিপুল সরকারি জমি জবরদখলের প্রাথমিক সত্যতা পান তাঁরা। প্রাথমিকভাবে বন বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জবরদখলকারীদের সঙ্গে যোগসাজশ করার সত্যতা মিলেছে।
দুদকের টাঙ্গাইল কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন সব রেঞ্জ ও বিটে মোট ভূমির পরিমাণ প্রায় ১ লাখ ২০ হাজার একর, এর মধ্যে প্রায় ১৭০০ একর জমি জবরদখল হয়েছে বলে জানা যায়। এর মধ্যে ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন ভূমি প্রায় ৬০০০ একর, এর মধ্যে জবরদখলকৃত ভূমির পরিমাণ প্রায় ৭০০ একর। দুদকের দল টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে এমন অভিযোগেরও তদন্ত করে। নার্সারি সৃজনের টাকা আত্মসাৎ ও সামাজিক বনায়নের অর্থ আত্মসাৎ অভিযোগের বিষয়ে প্রকল্পসংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র সরবরাহের জন্য রিকুইজিশন দেওয়া হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তি ও বিশ্লেষণ সাপেক্ষে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।
উপজেলার ধলাপাড়া রেঞ্জের সাগরদীঘি বিট কর্মকর্তা মো. মনিরুল ইসলাম আনসারি জানান, সাগরদীঘি বিটের কামালপুর মৌজার ৫০৭ দাগে সাগরদীঘি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হেকমত সিকদারের দখলে থাকা প্রায় ৫ একর বনভূমিসহ জবরদখলকৃত বেশ কিছু বনভূমি উদ্ধারে দুদকের অভিযান পরিচালিত হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
২ ঘণ্টা আগে