
ঈগল এক্সপ্রেস পরিবহনের ছিনতাই করা সেই বাসে ওই নারীকে ছয়বার ধর্ষণ করা হয়েছিল। ডাকাতেরা তাঁর পাশাপাশি অন্য আরেক নারীর ওপরও চালিয়েছিল নির্যাতন। টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রুমা খাতুনের কাছে দেওয়া জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবির আহমেদ।
ওই নারীর দেওয়া জবানবন্দির বরাত দিয়ে তানবির আহমেদ জানান, রাত সাড়ে ১১টায় বাসটি সিরাজগঞ্জের একটি হোটেলে পৌঁছায়। যাত্রীদের খাওয়া শেষে রওনা হওয়ার পাঁচ মিনিট পরই রাস্তা থেকে ২০/২২ বছর বয়সের তিনজন বাসে ওঠেন। তাঁরা বাসে উঠেই জানান, সামনে তাঁদের আরও লোক আছেন। কিছু দূর যাওয়ার পর আরও চারজন ওঠেন। তাঁদের মধ্য থেকে একজন বলেন, ‘আমার লোক আছে আরও।’ কিছু দূর যাওয়ার পর আরও ছয়জন বাসযাত্রী ওঠেন। এভাবে মোট ১৩ জন বাসে ওঠেন। তাঁরা বাসের পেছনে বসেন। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর তাঁদের মধ্যে তিনজন চালকের পাশে বনেটে গিয়ে বসেন। তাঁরা সামনে নামার কথা বলেন।
জবানবন্দিতে ওই নারী জানান, একপর্যায়ে চালককে উঠিয়ে তাঁদের মধ্য থেকে একজন গাড়ি চালানো শুরু করেন। তাঁরা বাসের চালক ও সুপারভাইজারকে পেছনে নিয়ে আসেন। এর পর প্রথমে পুরুষ যাত্রীদের হাত, মুখ ও চোখ বাঁধেন। পরে মেয়েদের বেঁধে ফেলেন। মোবাইল ফোন, গয়না, টাকাসহ সব লুট করে নেন। এ সময় অনেককে মারধর করেন তাঁরা। একপর্যায়ে ডাকাত দলের ছয়জন তাঁকে ধর্ষণ করে। ধর্ষণকালে তাঁর হাত ও চোখের বাঁধন খুলে যায়। একপর্যায়ে গাড়ির গতি কমে এবং ডাকাতেরা নামতে থাকেন। একসময় হঠাৎ ডাকাত দলের চালক গাড়ির জানালা দিয়ে নেমে যান। এ সময় গাড়ি খাদে পড়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন আসেন উদ্ধার করতে। যাত্রীরা জানালা দিয়ে বের হয়ে আসেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের কাছে তাঁরা ডাকাতির ঘটনা বলেন।
এর আগে ওই বাসের যাত্রী হেকমত আলী ও তাঁর স্ত্রী জেসমিনের বয়ানে জানা গেছে, তিন দফায় বাসটিতে ডাকাত দলের মোট ১১ জন সদস্য উঠেছিল। শেষবার দুজন ওঠার পরই তারা বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল এক্সপ্রেস পরিবহনের একটি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর সিরাজগঞ্জ এলাকা থেকে যাত্রীবেশে ওঠা ডাকাতদল যাত্রীদের জিম্মি করে। পরে ডাকাতরা যাত্রীদের হাত, মুখ ও চোখ বেঁধে তাঁদের কাছে থাকা মোবাইল ফোন, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরে ডাকাতেরা এক নারী যাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। ছিনতাই করা বাসটি টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের রক্তিপাড়া এলাকায় গতি কমিয়ে অন্য একটি পরিবহনে করে পালিয়ে যায়। পরে রক্তিপাড়া বাসস্ট্যান্ডের দেড় শ গজ উত্তরে এক মসজিদের পশ্চিম পাশে বাসটি দুর্ঘটনার শিকার হয়।
আরও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ‘প্রতিবাদী দেয়াললিখন’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
৪৪ মিনিট আগে
চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ লেখায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেয়াললিখন কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বুধবার ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
কক্সবাজারে রামু উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কে একটি জিপ গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে রুস্তম আলী (৪০) নামের এক ইউপি সদস্যকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়ির চালক এবং এক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা লুটের পর তাঁদের মারধর করে ছেড়ে দেওয়া হয়। আজ বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার ঈদগড় ইউনিয়নের পানেরছড়া...
১ ঘণ্টা আগে
কক্সবাজার সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামের স্থানীয় একটি মন্দিরের সেবায়েতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইলের পাহাড়ি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। নয়ন দাশ খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশ্
১ ঘণ্টা আগে