টাঙ্গাইলে ছাত্র আন্দোলনে হামলা মামলায় যুবলীগের নেতা শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আজ সোমবার শহরের বেবিস্ট্যান্ড এলাকার যৌনপল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার শাহ জনি শহরের আকুরটাকুরপাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে এবং শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ জনিকে যৌনপল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।
এর আগে গত বছরের ২ অক্টোবর রাতে শহরের একই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল র্যাব।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। এ সময় কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন।
পরে লাল মিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকেরা আশা দিয়েছেন অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব হতে পারে। তবে তার আগে প্রয়োজন একাধিক পরীক্ষা-নিরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ এবং নিয়মিত চিকিৎসা।
৪ মিনিট আগে
বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৪ মিনিট আগে
আসামির যাবজ্জীবন হয়েছে এক বছর আগে। রায় অনুসারে, সেই পরোয়ানা রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার কথা। কিন্তু এক বছরেও সেই পরোয়ানা পৌঁছায়নি। অভিযোগ রয়েছে, ঘুষ দেওয়ায় সেই পরোয়ানা আটকে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের সীমান্তবর্তী পাটগ্রাম উপজেলায় দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) ও সাবরেজিস্ট্রারের পদ দুটি শূন্য রয়েছে। ফলে উপজেলার ভূমিসংক্রান্ত জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা শত শত মানুষ ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।
১ ঘণ্টা আগে