সিলেটে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুরে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ওসি শাফিউর ইসলাম।
নিহত আব্দুস শহীদ (৪৮) সিলেটের জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া চানশ্রী কোনার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী আলীমুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, তাঁর বাড়ি ঘটনাস্থলের কাছাকাছি। ট্রেন আসার আগে এখানে গেটম্যান সব সময় লেভেল ক্রসিং বার নামিয়ে দেন। কিন্তু আজ ঘটনাস্থলে কোনো গেটম্যান দেখা যায়নি। এজন্য বারও ওঠানো ছিল। এ সময় মোটরসাইকেলে আব্দুস শহীদ পার হওয়ার সময় ট্রেন তাঁকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি বলেন, ‘আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।’
এদিকে, তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে