
সিলেটের জৈন্তাপুর সীমান্তের ১ হাজার ২৮৬ নম্বর মেইন পিলার থেকে আনুমানিক ৬০০ গজ ভারতের অভ্যন্তরে হেওয়াই বস্কি নামক স্থানে এক বাংলাদেশি যুবক ঢুকে পড়েন। এরপর ভারতীয় খাসিয়ারা ৭-৮টি গুলি ছোড়ে। এতে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হন। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে।
আহত ওই যুবকের নাম মো. ইমন আলী (২৫)। তিনি জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গ্রামের মো. রমজান আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানান, গুলি খেয়ে আহতাবস্থায় ইমন পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন ৷ স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় লোকজন বলছেন, সম্প্রতি ঘিলাতৈল, টিপরাখলা, ফুলবাড়ী, কমলাবাড়ী এবং গোয়াবাড়ী এলাকা দিয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা দিন কিংবা রাতে ভারতীয় গরু-মহিষ বাংলাদেশে নিয়ে আসে ৷ এ জন্য ভারতীয় খাসিয়াদের সুপারিবাগানের ক্ষতি হয় ৷ এ জন্য ভারতীয় খাসিয়ারা ক্ষিপ্ত হয়ে অনেক সময় তাদের ফসল রক্ষা করতে বাংলাদেশিদের ওপর গুলি ছোড়ে।
আহত ইমনের বাবা রমজান আলী ছেলের গুলি লাগার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো তথ্য তাদের জানা নেই বলে জানায়। এ বিষয়ে তাদের কেউ কিছু জানায়নি বলে জানানো হয়৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘লোকমুখে খবর পেয়েছি ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি এক নাগরিক আহত হয়েছে৷ এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

বান্দরবান জেলার লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তারা গত রোববার (১১ অক্টোবর) লামার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।
১৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আমন ধানখেতে আগাছানাশক প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। জানা গেছে, বিরোধপূর্ণ জমিটি আবদুর রহমান ও তাঁর ওয়ারিশরা পৈতৃক সূত্রে মালিকানা লাভের পর দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটি দখলে নেওয়ার চেষ্টা নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁদের
১৭ মিনিট আগে
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামের মাদক মামলার আসামি এক হাজতি মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের দাবি, কারাগারে মারধর করে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
২৭ মিনিট আগে
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্
২৮ মিনিট আগে