
সুনামগঞ্জের সুরমা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৭২ ঘণ্টা পর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকার আব্দুল জহুর সেতুর নিচ থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁর মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ মডেল থানা-পুলিশ।
ওই শিক্ষার্থীর নাম নাফিস আবরার (২৬)। তিনি জেলার গোপালপুর এলাকার গাউসিল আযমের ছেলে ও ঢাকার ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
সুনামগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার দিকে সুনামগঞ্জ পৌর শহরের রিভার ভিউ পার্ক এলাকায় সুরমা নদীতে গোসল করতে নামেন নাফিস আবরার ও তাঁর বন্ধু তুষার কুমার রায় (২৬)। তাঁরা সাঁতার কেটে সুরমা নদী হয়ে পাশের লঞ্চঘাটে যাওয়ার সময় দুই বন্ধু নদীর স্রোতে তলিয়ে যান। নিখোঁজের পর তুষার রায়কে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন নাফিস আবরার। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল ও আশপাশে দুই দিন অনেক চেষ্টা করেও যুবকের সন্ধান পায়নি। পরে আজ সকালে মরদেহ উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিউটন দাশ বলেন, ‘সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকায় তাঁদের আত্মীয়র বিয়েতে আসেন এই দুই যুবক। ওই দিন রিভার ভিউ পার্ক এলাকার সুরমা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর ডুবুরি দলের সদস্য দিয়ে উদ্ধার অভিযান চালাই। কিন্তু নদীতে পাহাড়ি ঢলের অস্বাভাবিক স্রোতের কারণে তাঁকে খুঁজে পাওয়া অনেক কঠিন ছিল। তবে শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনাস্থল থেকে অনেক দূর থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁর মরদেহ পুলিশ উদ্ধার করেছে।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১ ঘণ্টা আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে