
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল অভিযোগ তুলেছেন, সিলেটের বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের বের করে দিচ্ছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় নগরের সাগরদীঘির পাড়স্থ আনন্দ নিকেতন স্কুলে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বাবুল বলেন, ‘আমি শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিলাম, নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। আমি আনন্দ নিকেতন স্কুলে ভোট দিতে এসেছি। এখানে পেশিশক্তি প্রদর্শন করা হচ্ছে। ভোটার না কিচ্ছু না, তবু নৌকার কার্ড গলায় ঝুলিয়ে কেন্দ্রে এসে ভোটারদের ধমকাচ্ছে সন্ত্রাসীরা। আমার কাছে বারবার ফোন আসছে, নগরীর বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, অনেক কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয়নি। এইমাত্র খবর পেলাম সিলেট সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে আমার লাঙ্গলের সব এজেন্টকে বের করে দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী গুন্ডারা। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এখনই যাচ্ছি পাইলট স্কুলে। আমি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাব।’
বাবুল আরও বলেন, পূর্বপরিকল্পিত নীল নকশার অংশ হিসেবে তারা ভোট চুরির পাঁয়তারা করছে। পুরো বিশ্ব তাকিয়ে আছে সিলেটের নির্বাচনের দিকে। তবে আমি বলে দিতে চাই, যে নোংরামি শুরু হয়েছে, তাতে ভোট সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নাই। আমি নির্বাচনের মাঠে আছি। মাঠ ছাড়ার কোনো সুযোগ আমার নাই। জনগণ লাঙ্গলে ভোট দিতে চায়। এ কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমার ভোটার ও এজেন্টদের হয়রানি করছে।’
নজরুল ইসলাম বাবুল আরও বলেন, ‘সকালে ঘণ্টাখানেক কাজ করেনি ইভিএম। এটাও চক্রান্তের অংশ হতে পারে। নির্বাচন কমিশন, প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা সবাই নৌকার প্রার্থীর পকেটে। আমি ফলাফল ঘোষণার পর সবকিছু বলব ইনশা আল্লাহ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাঙ্গলে ভোট দিচ্ছে। ইনশা আল্লাহ সুষ্ঠু ভোট হলে এবং পেশিশক্তির প্রভাব না পড়লে লাঙ্গলই জিতবে।’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত—মানুষের প্রতিটি পদক্ষেপে পুলিশের প্রয়োজন। ফ্যাসিবাদের সময়কার বিতর্কিত ভূমিকা কাটিয়ে পুলিশ এখন জনবান্ধব বাহিনী হিসেবে ঘুরে দাঁড়িয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য।
২ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে পাওনা টাকা চাওয়ায় এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে কাজিরহাট থানার ৬ নম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাধবরায় গ্রামে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় সাবেক সংরক্ষিত ইউপি সদস্য মনোয়ারা খাতুনের (৫৫) ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন মনোয়ারা খাতুন এবং তাঁর স্বামী নুহু আলী। গতকাল শুক্রবার দিবাগত রাতে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর পাড় থেকে উদ্ধার মাথাবিহীন লাশটি বরিশালের গোপাল চন্দ্র দাসের (৪০)। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে গোপালের স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেন। তবে সন্ধ্যা পর্যন্ত তাঁর মাথার সন্ধান মেলেনি। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে।
১৪ মিনিট আগে