সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কর্তৃক শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন এক ছাত্রী। অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
অভিযুক্ত সুবীর দাশ সুমন লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র।
গতকাল সোমবার বিকেলে সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী প্রক্টর অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে ভুক্তভোগী ওই ছাত্রী উল্লেখ করেন, টিউশনি করে বাসায় ফেরার পথে বাগবাড়ি এলাকায় সুমন তাঁর পথরোধ করে অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। একপর্যায়ে, বাসায় ফেরার জন্য সিএনজি অটোরিকশায় উঠলে সুমন জোর করে অটোরিকশায় উঠে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার শুরু করলে অভিযুক্ত সুমন পালিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, আমরা ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। অধিকতর তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুরের পীরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামান প্লাজায় আয়োজিত সভায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাদি আল-আরাফাত সিদ্দিকী সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমানের...
৩ মিনিট আগে
হাইওয়ে পুলিশের সভায় আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ও এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ...
২২ মিনিট আগে
বরিশাল সদর উপজেলা পরিষদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে চারা, সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মজিবর রহমান সরওয়ার নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা পর পৌঁছান। এতে অনেক কৃষক ক্ষুব্ধ হয়ে আগেই চলে যান বলে অভিযোগ উঠেছে।
২৩ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আফতাব মজুমদার চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে