
সুনামগঞ্জের মধ্যনগরে চোরাইপথে আনা ২০০ বস্তা (১০ হাজার কেজি) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।
চিনি জব্দ ও গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন। তিনি বলেন, ‘শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে এসব চিনি আনা হয়। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ১০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
গ্রেপ্তাররা হলেন উপজেলার আমানিপুর গ্রামের মো. জমির হোসেন (২৪) ও আতাবুর রহমান (১৯), সাউদপাড়া গ্রামের আনোয়ার হোসেন (২৪), দাতিয়া পাড়া গ্রামের জিয়াউর রহমান (২৪) ও মো. সাধীন মিয়া (২৩), কালগড় গ্রামের আব্দুর রাজ্জাক (২৪) ও রতন মিয়া (৩০), দাতিয়া পাড়া গ্রামের মো. রুবেল মিয়া (২৪), দক্ষিণ উড়া গ্রামের পরিতোষ তালুকদার (১৯) এবং তাহিরপুর উপজেলার কালাগাঁও গ্রামের হিরা মিয়া (২৮)।
পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে আনা চিনি পাচার করার খবর পেয়ে আজ ভোরে অভিযান চালিয়ে ছয়টি ট্রলিতে ৫০ কেজির ওজনের ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা চিনির বাজারমূল্য ৯ লাখ টাকা বলে পুলিশের ধারণা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে