ওসমানীনগর (সিলেট): সিলেটের ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকায় এক স্কুল শিক্ষিকার গলাকাটা লাশ ও তাঁর বাড়ির কাজের ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১২টার দিকে গেটের তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম তপতি রাণী দে (৬০) এবং গৃহকর্মীর নাম গৌরাঙ্গ বৈদ্য।
পুলিশ জানায়, ওসমানীনগরে দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকার বাসিন্দা তপতী রানী দে (লাভলী) সোয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং দয়ামীরের ডা. বিজয় ভুষন দে এর স্ত্রী। শনিবার রাতে বাথরুমের জানালা দিয়ে প্রতিবেশী গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্যের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রাত ১২টায় ওসমানী নগর থানার উপপরিদর্শক নাজমুল হুদা বাসার বাথরুমের জানালা ভেঙে ঘরে ঢুকে প্রবেশ করে। এ সময় মেঝেতে তপতী রানী দে এর গলাকাটা মরদেহ ও পাশে গৌরাঙ্গ বৈদ্যর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পারিবারিক সূত্রে জানা যায়, তপতী রানীর স্বামী ও ছেলে-মেয়ে চিকিৎসক। স্বামী ও ছেলের সঙ্গে তিনি সোয়ারগাঁও গ্রামের বাড়িতে থাকেন। ঘটনার দিন বিকেলে স্বামী ও ছেলে প্রাইভেট প্র্যাকটিসে গিয়েছিলেন। এ সময় বাসায় কেবল তপতি ও গৌরাঙ্গ ছিলেন। সন্ধ্যার পর কোনো একসময়ে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, কী কারণে ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ৮ মার্চ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় মামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ায় পৃথক বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বিএনপির নেতা-কর্মীরা। তখন মিছিল মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
১৯ মিনিট আগে
বরগুনার তালতলীতে গৃহবধূ আছিয়া আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। এ সময় মায়ের হত্যাকারীর বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়াতে দেখা যায় আছিয়ার চার বছরের শিশুসন্তান মো. রফিকুল ইসলামকে।
২২ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি স্কুলে প্রয়োজনীয় সরঞ্জাম না কিনেই ভুয়া বিল ভাউচারে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ঠিকাদার আল আমিন ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ
২৯ মিনিট আগে
র্যাব-৯ সিলেট গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করতে সক্ষম হয়। গতকাল সোমবার দিবাগত রাতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ১৬ জন সক্রিয় সদস্যদের আটক করে র্যাব।
১ ঘণ্টা আগে