সিলেটে মধ্যরাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি সরকারি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। একই রাতে কুমারগাঁও বাসস্ট্যান্ডে আরও একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম রোববার সকালে সাংবাদিকদের বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তিরা আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান চৌধুরী ঘটনার বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, ‘হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সচল থাকা অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়।’
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত ৩টা ১৫ মিনিটে শামসুদ্দিন হাসপাতালে যায় এবং ৩টা ৪৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের আগুন নিয়ন্ত্রণের পর রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। আরেকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত ৪টা ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া জানান, শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল ছিল এবং এটি একেবারে পুড়ে গেছে। তবে কুমারগাঁও বাসস্ট্যান্ডে আগুন দেওয়া বাসটি পরিত্যক্ত ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের গেটের তালা খুলে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
৫ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১০ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৩৭ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে