সিলেটের কানাইঘাটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেপ্তার আসামি শাকিল আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার রাতাছড়ার আব্দুল হান্নান হানইর ছেলে।
র্যাব জানায়, ভিকটিম সাইফুল ইসলাম সিলেট জেলার কানাইঘাট থানাধীন দনা রাতাছড়া এলাকার বাসিন্দা। ভিকটিম ও ১ নম্বর আসামি শাকিল আহমদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং একসঙ্গে চলাফেরা করত। তাঁদের মধ্যে ২ লাখ টাকার দেনা-পাওনা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন গত ৩০ নভেম্বর বিকেলে ১ নম্বর আসামি ভিকটিমের বাড়িতে এসে ভিকটিমকে নিয়ে দনা বাজারে চলে যায়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। পরবর্তী সময়ে রাতে ভিকটিমের বাড়ির পূর্ব পাশের জঙ্গলের ভেতরে নালার মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় ভিকটিমকে পায়। এরপর মুমূর্ষু অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
পরে র্যাব-৯ ও র্যাব-১১-এর একটি যৌথ আভিযানিক দল রোববার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন ঝাউচর মেঘনাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়।
কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহরের আরবপুর পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা শহিদুল আলম। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়ে তাঁর কর্মস্থলের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে কার্যালয়ে যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখে রওনা দিতে হয়। তবু সড়কের তীব্র যানজটের কারণে সময়মতো অফিসে...
৩ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
৩ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
৩ ঘণ্টা আগে