
সিলেটে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নগরের সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় একটি ভবনে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসার সকল সদস্য নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুবউদ্দিন রাত ১২টার দিকে বলেন, ‘আগুন লাগা বিল্ডিংয়ের ডান পাশে এবং পেছনে দুটি ভবন একই সঙ্গে লাগানো। প্রথমে আমরা পাশের দুটি ভবনকে ব্যরিকেড দিয়ে আগুনকে আমাদের কবজায় নিয়ে আসি, যাতে আগুনটা আর ছড়াতে না পারে। এখন আগুন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। ভেতরের আগুনের ডাম্পিংয়ের কাজ চলছে। তবে এখনই আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু বলতে পারব না। আমাদের কাজ চলমান। কাজ শেষে বলতে পারব।’

মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহরের আরবপুর পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা শহিদুল আলম। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়ে তাঁর কর্মস্থলের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে কার্যালয়ে যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখে রওনা দিতে হয়। তবু সড়কের তীব্র যানজটের কারণে সময়মতো অফিসে...
৩ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
৩ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
৩ ঘণ্টা আগে