
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে যা হয়েছে, তা অমানবিক, নিষ্ঠুর, দানবীয়। শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগের দাবিতে সাত দিনব্যাপী অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙিয়ে আজ বুধবার উপস্থিত সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবাল।
জাফর ইকবাল বলেন, ‘সরকারের উচ্চমহলের সঙ্গে কথা বলে আমি এবং আমার স্ত্রী বুধবার ভোরে ক্যাম্পাসে এসে পৌঁছেছি। এসেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের আমরা বলেছি, তোমাদের প্রাণ অনেক মূল্যবান। এরপর আমরা তাঁদের অনশন ভাঙার অনুরোধ করেছি। তারা কথা রেখেছে।’
শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাফর ইকবাল বলেন, ‘আমাদের অনুরোধে শিক্ষার্থীরা অনশন ভেঙেছে, এমন আনন্দ আমি আর কোনো দিন পাইনি।’
জাফর ইকবাল বলেন, ‘এখানকার শিক্ষার্থীদের সঙ্গে যা হয়েছে তা অমানবিক, নিষ্ঠুর, দানবীয়। যখন আমি এখানে এসে দেখলাম অনশন করা শিক্ষার্থীদের চিকিৎসার জন্য কোনো মেডিকেল টিম নেই, তখন আমি খুবই ব্যথা পেয়েছি। পাশাপাশি এই শিক্ষার্থীদের যারা টাকা-পয়সা দিয়ে পাশে ছিল, তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন কারাগারে। এদের দ্রুত মুক্তি দিতে হবে।’
বেনামি মামলা বন্ধের কথা বলে জাফর ইকবাল বলেন, ‘অজ্ঞাত আসামি উল্লেখ করে একাধিক মামলা করা হয়েছে। পরে সুবিধামতো সেখানে শিক্ষার্থীদের নাম ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হবে। আমি অনতিবিলম্বে এসব বন্ধ করার অনুরোধ করছি।’
সরকারের উচ্চমহলের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে জাফর ইকবাল বলেন, ‘তাঁরা (উচ্চমহল) আমাকে যে কথাগুলো দিয়েছেন, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। যদি সেটা না হয়, তাহলে বুঝে নেব সরকারের উচ্চমহল শুধু শিক্ষার্থী নয়, আমার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন।’
এ সময় জাফর ইকবাল উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।
এর আগে, আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে উপস্থিত ২৬ জন শিক্ষার্থী সাবেক অধ্যাপক জাফর ইকবালের অনুরোধে পানি পান করে অনশন ভাঙেন।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে