
সিলেটের পাথরের বিছানাখ্যাত বিছনাকান্দি পর্যটন স্পট থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে পর্যটন স্পটের পরিবেশ নষ্ট করা ঠেকাতে ফেসবুকে জনসচেতনতামূলক পোস্ট করায় এক মেডিকেলশিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার সিলেটের গোয়াইনঘাট থানায় তিনজনের নামোল্লেখ করে অভিযোগ দিয়েছেন গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার আব্দুল মতিনের ছেলে ও ঢাকা ডেন্টাল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল আমিন হোসাইন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই এলাকার মন্নানের ছেলে সাইফুল (৪৫), আজিজুলের ছেলে বিল্লাল (৩০), মুজিবসহ (৩২) অজ্ঞাতনামা ১০–১৫ জন।
অভিযোগে আল আমিন উল্লেখ করেন, বিবাদীরা বিছনাকান্দি পর্যটন স্পট থেকে লোক নিয়ে অবৈধভাবে পাথর ও বালু জোরপূর্বক নিয়ে যান। পর্যটন স্পটের পরিবেশ রক্ষার স্বার্থে ফেসবুকে জনসচেতনতামূলক একটি পোস্ট করলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাইফুলের নেতৃত্বে অন্যরা দা, লাঠি, লোহার রড ইত্যাদি অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বসতঘরে ঢুকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে মারধর শুরু করলে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে রক্ষা করেন। যাওয়ার সময় বিবাদীরা হুমকি দেন যে ঘর থেকে বের হলে প্রাণে মেরে ফেলা হবে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন অভিযোগকারী। এর জেরে বিবাদীরা কুপার বাজারে থাকা অভিযোগকারীর বাবার মুদিদোকান বন্ধ করে দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যান।
এদিকে হুমকির ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই প্রতিবাদ জানায় বিভিন্ন মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোয়াইনঘাট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)’। তাঁরা প্রশাসনের প্রতি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে আল আমিন হোসাইন বলেন, ‘আমি কারও নাম (ফেসবুকে) উল্লেখ করি নাই। সেখানে গিয়ে সেখানকার লুটপাটের অবস্থা দেখে আমি ফেসবুকে পোস্ট করি। কিন্তু পোস্টের কয়েক ঘণ্টা যেতে না যেতে তারা আমার বাড়িতে এসে আমার পোস্ট ডিলিট করার কথা বলে এবং ভবিষ্যতে যেন এ রকম আর না করি, সে জন্য হুমকি দেয়। আমি পোস্ট ডিলিট করব না বললে তারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভোগায় সবার পরামর্শে আজ থানায় অভিযোগ দায়ের করি।’
এ বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার উপপরির্শক আব্দুর রকিব খান জানান, ‘আজ থানায় অভিযোগ দায়ের করলে ওসি স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আগামীকাল গিয়ে সেটার বিষয়ে দেখব। অভিযোগের সত্যতা পেলে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু হয়েছে। সম্প্রতি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পৃথকভাবে তৈরি করা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধীদের তালিকা তৈরি করে। এসব অপরাধীকে গ্রেপ্তারে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)...
৬ ঘণ্টা আগেবাগেরহাটের ফকিরহাটে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তিন বছর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জরিপে উপজেলায় প্রায় ৫০ ভাগ গভীর-অগভীর নলকূপের পানিতে সহনীয় মাত্রার ১০ গুণ বেশি পর্যন্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। কিন্তু এরপর সরকারি উদ্যোগে নিরাপদ পানির কোনো ব্যবস্থা করা হয়নি।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চিকিৎসক এবং ওষুধশূন্য। পরিবার কল্যাণ পরিদর্শিকার মৌখিক পরামর্শ দিয়েই চলছে উপজেলার ৯টির মধ্যে আটটি স্বাস্থ্যসেবা। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন চরাঞ্চলের হতদরিদ্র মানুষ।
৬ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ‘মূল হোতা’ কে বা কারা, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে পরপর দুটি পোস্ট করেন হাদির ভাই ওমর বিন হাদি। যেটি ঘিরে আরও তুঙ্গে উঠেছে তর্ক–বিতর্ক!
৭ ঘণ্টা আগে