
ড্রাইভিং লাইসেন্স পেতে বাধ্যতামূলকভাবে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। সড়কে নিরাপত্তা বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।
আজ রোববার সিলেটের আলমপুর বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণকেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, ‘উপদেষ্টার নির্দেশে দেশব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক মানের লাইসেন্স নিশ্চিত করতে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।’
তিনি আরও বলেন, দেশে মোট সড়ক দুর্ঘটনার ৭৩ শতাংশের কারণ মোটরসাইকেল। এ কারণে মানসম্পন্ন ও বিআরটিএ অনুমোদিত হেলমেট ব্যবহারের জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
সড়ক দুর্ঘটনা রোধের দিক থেকে কাঙ্ক্ষিত লক্ষ্যের অনেক দূরে বাংলাদেশ, যা আতঙ্কের বিষয় উল্লেখ করে বিআরটিএ চেয়ারম্যান বলেন, এ জন্য প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে সারা দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে দক্ষ ড্রাইভিং ইনস্ট্রাক্টর তৈরির গুরুত্ব অনুধাবন করতে সংশ্লিষ্টদের প্রতিও আহ্বান জানান তিনি।
সড়ক দুর্ঘটনা কমাতে নানা পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নাগরিকদের একটি ক্ষোভ যে তাঁরা লাইসেন্সের স্মার্ট কার্ড পান না। হ্যাঁ এটি সত্য যে কার্ড দিতে আমাদের সময় লাগছে। তবে আমরা নিয়ম মেনে সবাই ই-লাইসেন্স দিয়ে দিই। এটি কিন্তু তারা ঠিক সময়ের মধ্যে পেয়ে যান। এটি দিয়ে আপনি যাবতীয় সকল কাজই কিন্তু করতে পারছেন।
‘আমরা নোটিশ দিয়ে সকল সরকারি প্রতিষ্ঠান ও পুলিশ বিভাগ—সব জায়গায় বলে দেওয়া হয়েছে এটি গ্রহণযোগ্য হিসাবে রাখতে এবং তারা এই নির্দেশনা মেনে কাজও করছেন।’
কার্ড পেতে দেরি হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘দেখেন পূর্বের এই কার্ড দেওয়ার জন্য ভারতের মাদ্রাজের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছিল, যার মেয়াদ এ বছরের জুলাইয়ে শেষ হয়েছে। তারা আমাদের কাছে সময় বাড়ানোর আবেদন করেছিল, তবে আমরা করেনি। কারণ, তারা চুক্তি অনুযায়ী কাজ করেনি, যার জন্য কার্ড পেতে দেরি হয়েছে। তবে আশার খবর হচ্ছে, আমরা এবার কার্ডের যাবতীয় সবকিছু বাংলাদেশি কোম্পানির আওতায় নিয়ে আসতে যাচ্ছি; ইতিমধ্যেই টেন্ডার হয়েছে। আশা করি, সবকিছু যাচাই-বাছাই শেষ হলেই আমরা কাজ দ্রুততার সঙ্গে শুরু করে ফেলব।’
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর পরিচালক রুবাইয়াৎ-ই-আশিক। স্বাগত বক্তব্য দেন বিআরটিএ সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী ডালিম উদ্দিন।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৩২ মিনিট আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
১ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
২ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
২ ঘণ্টা আগে