
সিলেট: সিলেটের ওসমানীনগরের একটি বাড়ি থেকে তপতী রানী দে (৪৫) নামের এক স্কুল শিক্ষিকা এবং তাঁর গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তপতী রানী দে উপজেলার সোয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং ওই এলাকার ডা. বিজয় ভুষন দের স্ত্রী।
গতকাল শনিবার রাত ৯টার দিকে ওই শিক্ষিকার ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন।
পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বলেন, নিহত তপতী রানীর স্বামী ও ছেলে ডাক্তার। তারা পেশাগত কাজে বাইরে ছিলেন। বাড়িতে তপতী রানী ও কাজের ছেলে একা ছিলেন। রাত ৯টার দিকে তার ছেলে ডা. বিপ্লব দে বাড়িতে এসে ডাকাডাকি করলে ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন।
পরে পুলিশ বাড়ির বাথরুমের জানালা ভেঙে ঘরে ঢুকে মেজেতে স্কুল শিক্ষিকা তপতী রানী দের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পাশে ফ্যানের সঙ্গে কাজের ছেলে গৌরাঙ্গ বৈদ্যের মরদেহ গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজের ছেলে গৌরাঙ্গ বৈদ্য তপতীকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
নিহত গৌরাঙ্গ বৈদের বাড়ি সিলেটের বিশ্বনাথের দশঘর গ্রামে। সে প্রায় ৫-৬ বছর ধরে তপতী রানীর বাড়িতে গৃহকর্মীর কাজ করত।

লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ৮ মার্চ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় মামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ায় পৃথক বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বিএনপির নেতা-কর্মীরা। তখন মিছিল মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
১৯ মিনিট আগে
বরগুনার তালতলীতে গৃহবধূ আছিয়া আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। এ সময় মায়ের হত্যাকারীর বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়াতে দেখা যায় আছিয়ার চার বছরের শিশুসন্তান মো. রফিকুল ইসলামকে।
২২ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি স্কুলে প্রয়োজনীয় সরঞ্জাম না কিনেই ভুয়া বিল ভাউচারে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ঠিকাদার আল আমিন ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ
২৯ মিনিট আগে
র্যাব-৯ সিলেট গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করতে সক্ষম হয়। গতকাল সোমবার দিবাগত রাতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ১৬ জন সক্রিয় সদস্যদের আটক করে র্যাব।
১ ঘণ্টা আগে