
সিলেটের আলোচিত ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের অন্যতম মূল হোতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রোববার র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন (৫৪) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের মৃত আব্দুল বারীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি।
র্যাব জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সাদাপাথর লুটপাটে জড়িতদের গ্রেপ্তারে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সোয়া ১১টায় র্যাব-৯-এর একটি দল সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।
উল্লেখ্য, চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১১ আগস্ট সাহাব উদ্দিনের দলীয় পদ স্থগিত করে বিএনপি। তাঁর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় মোট সাতটি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

পাবনার সদর উপজেলার দুবলিয়া বাজারে বেশি দামে সার বিক্রি ও অবৈধ মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ইউরিয়া, টিএসপি ও ডিএপিসহ ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। আজ রোববার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
৪ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি দিয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে। এতে ভূমিষ্ঠ হওয়ার কিছু সময় পরেই নবজাতকের মৃত্যু হয়। এ সময় ওই নারীর স্বামী ও বাবাকেও বেধড়ক মারধর করা হয়।
৭ মিনিট আগে
মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজে ৯ম শ্রেনির এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে দেশীয় অস্ত্রসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
১৩ মিনিট আগে