সুনামগঞ্জের হাওরাঞ্চল মানেই মিঠাপানির মাছ। একটা সময় বর্ষায় জেলার হাওরে মাছ ধরেই জীবিকা নির্বাহ করত সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকার অধিকাংশ মানুষ। এক ফসলি (বোরো) এই জেলায় ধান ঘরে তোলার পর বছরের ছয় মাসই বেকার হয়ে পড়ে। এই বেকার সময়টুকু হাওরাঞ্চলের অধিকাংশ পরিবারের সদস্যরা মাছ ধরার কাজে ব্যস্ত থাকত। মিঠাপানির মাছ এই জেলার মানুষের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায়ও রপ্তানি করতে পারত। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এ বছর হাওরে পানি কম আসায় দেশীয় মাছের সংকট দেখা দিয়েছে। স্থানীয় হাট-বাজারগুলোতে দেশি মাছ তেমন চোখে পড়ছে না। এতে বিপাকে পড়েছে হাওরাঞ্চলের মানুষ ও মৎস্যজীবীরা।
হাওরবেষ্টিত জেলায় মাদার ফিশারিজ টাঙ্গুয়া, শনি, মাটিয়ান, মহালিয়া,ডেকার, নলজুড়ি হাওরসহ একাধিক নদী রয়েছে। সুনামগঞ্জের হাওরগুলোর মিঠা পানির মাছ দেশীয় মাছের চাহিদা অনেকাংশেই মেটায়।
জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মাছ বিক্রেতাদের কাছে চাষের মাছই বেশি। দেশীয় মাছ যারাই নিয়ে আসছে, মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যায়।
সুনামগঞ্জ পৌর এলাকার মাছ ব্যবসায়ী সামছু মিয়া বলেন, `এ বছর জুইরাই হাওরে মাছ কম মিলছে। হাওর বা নদীতে জেলেরা মাছ পাচ্ছেন না। তাই আমরাও বাধ্য হইয়া চাষের মাছই বিক্রি করতাছি।'
মাছের আড়তদার এবাদুল মিয়া বলেন, ``দেশি মাছ কমে যাওয়ায় মাসখানেক ধরে ঢাকায় মাছ সরবরাহ করতে পারছি না। অন্য বছর এই সময়ে প্রতিদিনই এক ট্রাক মাছ পাঠাইতাম ।'
মাছের ক্রেতা প্রাণগোপাল তালুকদার বলেন, প্রতিদিন সকাল-বিকেল দেশি মাছ কেনার জন্য বাজারে যাই, কিন্তু মাছ পাওয়া যায় না।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলায় ছোট-বড় মিলিয়ে হাওরের সংখ্যা ৮২। এর আয়তন ৬০ হাজার ১৫৩ দশমিক ৫৭ হেক্টর। খালের সংখ্যা ১৩৩, যার আয়তন ৬৮৩ দশমিক ১৩ হেক্টর। ৮২টি হাওরে বিল রয়েছে ৯৭৬টি, যার মোট আয়তন ২১ হাজার ৬১৫ দশমিক ৬১ হেক্টর। এসব হাওরে গেল বছর মাছ উৎপাদন হয়েছে ৯১ হাজার ৩৬ দশমিক ৯৪ মেট্রিক টন। পুরো জেলায় মাছের চাহিদা ছিল ৫৬ হাজার ৩৭২ মেট্রিক টন।
সরকারি হিসাব অনুয়ায়ী জেলার মোট চাহিদা থেকে বেশি পরিমাণে মাছ উৎপাদন হয়ে থাকে প্রতিবছর। গত বছর ৩৪ হাজার ৬৬৪ দশমিক ৯৪ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত ছিল। কিন্তু চলতি বছর মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েও সংশয় রয়েছে।
হাওর বাঁচাও আন্দোলনের নেতা সুখেন্দু সেন বলেন, ইজারাদারেরা বর্ষা মৌসুমে পুরো হাওর শাসন করেন। কোনো জেলেকে হাওরের পাড়ে মাছ ধরতে দেওয়া হয় না। এ সময় জমির মালিক জমির ওপর মাছ ধরতে পারেন না। বর্ষাকালের শেষের দিকে পানি কমতে শুরু হলে মাছগুলোও হাওরের তলদেশে নামতে শুরু করে। একসময় হাওরে সমস্ত পানি শুকিয়ে যায়। শুধু বিলগুলোতে পানি থেকে যায়। তখন ইজারাদারেরা বিলগুলো শুকিয়ে বিলের তলদেশ থেকে মাছ শিকার করে বাইরে পাঠিয়ে দেন। এতে অল্প কিছু ইজারাদার লাভবান হলেও হাওরপাড়ের বেশির ভাগ মানুষকে লোকসানে পড়তে হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ মৎস্য বিভাগের সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস বলেন, হাওরাঞ্চলে কীটনাশকের ব্যবহার বেশি হওয়ার কারণে মাছের সংখ্যা কমছে। এ ছাড়া এবার হাওরে পানি কম হওয়ায় মাছ তেমন একটা নেই।
সীমা রানী বলেন, যা-ও মাছ আছে, স্থানীয় জেলেরা মাছের পোনা ধরে ফেলছেন। তাতে করে দেশীয় মাছ আর বড় হওয়ার সুযোগ পায় না।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ``মাছের বংশ রক্ষা করার জন্য মৎস্য আইন অনুযায়ী যারা অবৈধভাবে মাছের পোনা ধরছে, আমরা জেলার সবগুলো উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।'

ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় খাসজমি এবং সরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রায় ২৩ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। এসব জমি উদ্ধারে গড়িমসির অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ার ঘটনাও ঘটেছে।
৩ ঘণ্টা আগে
দাবি করা চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ী এম এ বারি সড়কের বাসিন্দা রুস্তম মাঝির ছেল
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তজুড়ে শকুনের মতো ওত পেতে বসে আছে ভারতীয় বিএসএফ। কিছুতেই থামছে না তাদের পুশ ইনের অপচেষ্টা। কিছুদিন ধরে দিনে ও রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর ষাইটঘর সীমান্ত দিয়ে ৩০-৪০ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ।
৫ ঘণ্টা আগে
তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা সুপারিশও করা হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায়
৫ ঘণ্টা আগে