ওসমানীনগর (সিলেট): সিলেটের ওসমানীনগর উপজেলার ঘরে ঘরে জ্বর-সর্দির প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েক থেকে উপজেলাজুড়ে কয়েক হাজার মানুষ ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। হঠাৎ এই প্রকোপ বেড়ে যাওয়ায় করোনার আতঙ্কে ভুগছেন স্থানীয়রা।
কমিউনিটি ক্লিনিক ও বেসরকারি বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, চিকিৎসাসেবা নিতে আসা শিশুসহ সব বয়সের মানুষই জ্বর-সর্দির সঙ্গে ও প্রচণ্ড মাথা ব্যথায় ভুগছেন। অনেকেই আবার সারা শরীরে ব্যথা হওয়ার কথা জানিয়েছেন। অসুস্থ হওয়া অধিকাংশের বয়স ২০-৪৫ এর মধ্যে।
গত ১৫ দিনে ওসমানীনগরের শতাধিক রোগীকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। পরবর্তীতে তাঁদের মধ্যে বেশ কয়েকজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।
বালাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (ওসমানীনগর অতিরিক্ত দায়িত্বে) ডা. এস এম শাহরিয়ার জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক জ্বরের রোগী পাওয়া যাচ্ছে, যা অন্য যে কোনো সময়ের চেয়ে ৬০-৭০ ভাগ বেশি। তাঁদের অনেকের মধ্যে করোনার উপসর্গ রয়েছে। কিন্তু বেশির ভাগ রোগীর করোনা পরীক্ষায় অনীহা থাকায় তাঁরা করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। অথচ তাঁদের মধ্যে করোনার প্রচলিত লক্ষণগুলো ছিল না বললেই চলে।
উল্লেখ্য, ওসমানীনগরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১০ জন। এর মধ্যে মারা গেছেন ৮ জন।

বরগুনার তালতলী উপজেলার ৯টি খাল খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সদস্য ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চু ও তাঁর লোকজন খালগুলো খনন করছেন। দায়সারা খনন করে খালের বাঁধ কেটে পানি প্রবেশ করানো হচ্ছে; যাতে খাল খননের অনিয়ম ধরা না পড়ে।
৫ ঘণ্টা আগে
আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে দোল খাচ্ছে আমের মুকুল। সোনালি মুকুলে ভরে উঠেছে আমবাগানগুলো। তবে আবহাওয়া বিরূপ হলে আমের ফলন কেমন হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। সেই সঙ্গে বাগান চাষে বাড়ছে উৎপাদন খরচ। তাই আম বিক্রি করে উৎপাদন খরচ উঠিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দোকান ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে ফুটপাত ছাড়ার জন্য সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (মো. আবুল হাসনাত)। নির্বিঘ্নে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলকারীদর গত ২৫ ফেব্রুয়ারি তিনি এই আলটিমেটাম দিয়েছিলেন।
৫ ঘণ্টা আগে
গতকাল মেলায় প্রবেশ করতেই ঢাকের মৃদু আওয়াজ। রমনা কালীমন্দিরের দিকে বেশ ভিড়। সেখানে উপস্থিত লোকজনের পরনে নতুন জামাকাপড়। অনেকের মুখে আবিরের রং। দোলযাত্রায় আসা পুণ্যার্থী তারা। সেখান থেকে দুই তরুণী মেলায় ঢুকে পড়লেন হাতে আবির নিয়ে। খানিক মাখিয়ে দিলেন বন্ধুদের। আবিরের সেই রং যেন ছড়িয়ে পড়ল পুরো মেলায়।
৬ ঘণ্টা আগে