সিলেটের জকিগঞ্জ উপজেলায় ধানখেত থেকে মাহমুদ আলী (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার আটগ্রামের মাদারনগর এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাহমুদ আলী পাশের কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। গতকাল শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ আলী গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন বাদ জুমা তাঁর বাড়িতে এক অপরিচিত ব্যক্তি আসেন। পরে সেই ব্যক্তি মাহমুদ আলীকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। আজ সকালে আটগ্রাম মাদারনগর এলাকায় ধানখেতে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। লাশের পাশে তাঁর ব্যবহৃত টর্চ লাইট, জুতা এবং একটি হ্যান্ড গ্লাভস পাওয়া যায়। পরিবারের লোকজন লাশটি মাহমুদ আলীর বলে শনাক্ত করেন।
ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে