
সুনামগঞ্জে আমদানি নিষিদ্ধ নাছির বিড়িসহ আব্দুল করিম (২৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে সদর থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকালে শহরের আব্দুজ জহুর সেতু এলাকা থেকে ৩ লাখ ৩৬ হাজার বিড়িসহ তাঁকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। আটক আব্দুল করিম ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী গ্রামের জফির আলীর ছেলে।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুজ জহুর সেতু এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৩ লাখ ৩৬ হাজার আমদানি নিষিদ্ধ ভারতীয় নাছির বিড়িসহ আব্দুল করিমকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

আদমদীঘি সদর ইউনিয়নের পরিচ্ছন্নতা অভিযানে সংগৃহীত ময়লা-আবর্জনা সান্তাহার পৌর এলাকার নাটোর বাইপাস সড়কে ফেলায় দুর্গন্ধ ও পরিবেশদূষণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা স্থায়ী ভাগাড় ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। প্রশাসন বলছে, পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
নীলফামারীর পরিত্যক্ত কারাগারের ইট, লোহা ও কাঠ চুরির সময় একটি ট্রাক আটক করেছে এলাকাবাসী। সরকারি বরাদ্দ করা ট্রাকটি কৌশলে সটকে পড়লে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১৮ মিনিট আগে
‘বিগত সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। বর্তমান সরকারের আমলে দুর্নীতির কথা যেন কেউ চিন্তাও না করেন। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চলছে।’
২৩ মিনিট আগে
চাঁদপুরে তিন বিচারকের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগ তুলে তাঁদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। আজ মঙ্গলবার জেলা জজ আদালত প্রাঙ্গণে কর্মসূচি পালিত হয়। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সমিতির সভাপতি।
২৬ মিনিট আগে