Ajker Patrika

নোয়াখালীতে আ.লীগ অফিসের সামনে মাইকে স্লোগান, পুলিশ দেখে পালালেন যুবক

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে আ.লীগ অফিসের সামনে মাইকে স্লোগান, পুলিশ দেখে পালালেন যুবক
সোমবার সকালে আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে স্লোগান দেন এক যুবক। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একটি সিএনজি অটোরিকশায় দুটি মাইক (লাউডস্পিকার) লাগিয়ে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন অজ্ঞাত এক যুবক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইক জব্দ করলেও অটোরিকশায় পালিয়ে যান যুবক।

আজ সোমবার সকালে মাইজদীতে আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজি অটোরিকশা নিয়ে মাইজদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসেন এক যুবক। অটোরিকশার ওপরে দুটি মাইক লাগানো ছিল। কিছুক্ষণ পর ওই যুবক মাইক্রোফোন হাতে নিয়ে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার আগমন শুভেচ্ছার স্বাগতম। জয় বাংলা আসবে প্রধানমন্ত্রী আসবে। জয় বাংলা থাকবে আজীবন থাকবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে সুধারাম মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক পালিয়ে যান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি মাইকের অ্যামপ্লিফায়ার জব্দ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী খুন: মিথ্যা জবানবন্দি দিয়ে ধরা খেল খুনি, প্রকাশ্যে রোমহর্ষক তথ্য

ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের

বজ্রপাতে ৮ জেলায় প্রাণ গেল ১৫ জনের

গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া

‘স্বামী আমাকে না রাখলেও সমস্যা নেই, সন্তানকে ফেলব না’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত