সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে একই সঙ্গে দুই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ফারুক হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনি নোটিশের জবাবও দিয়েছেন।
ফারুক হোসেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে কর্মরত আছেন।
আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে ফারুক হোসেন কারণ দর্শানোর নোটিশের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ১ জানুয়ারি আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার কথা উল্লেখ করা হয়। সময় মতো নোটিশের জবাব দেওয়া হয়েছে।’
এই চেয়ারম্যান আরও বলেন, ‘অনেকেই দুটি প্রতিষ্ঠানে কাজ করছেন। এ বিষয় নিয়ে হাইকোর্টে রিট দাখিল হয়েছে। রিটের কাগজপত্র নোটিশের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ফারুক হোসেন চেয়ারম্যানের দায়িত্বসহ একই সঙ্গে চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ে কর্মরত। তিনি একাধিক চাকরিতে বা আর্থিক লাভজনক পদে সন্মানী বেতন-ভাতা নিচ্ছেন। যার সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে দুটি পদে দায়িত্ব পালন করা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১ দশমিক ১৭ ধারার পরিপন্থী।
এ অবস্থায় ধারা অনুযায়ী কেন আপনার এমপিও বাতিলসহ বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব ৭ কার্য দিবসের মধ্যে অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের কামারখন্দে গাছের চারার সঙ্গে নিম্নমানের জৈব সার বিতরণের অভিযোগে জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সার বিতরণ স্থগিত রাখা হয়েছে।
৭ মিনিট আগে
রাজবাড়ীর পাংশায় স্কুল ফাঁকি দিয়ে পুকুরে সাঁতার কাটতে গিয়ে ধরা পড়া চার শিক্ষার্থীকে শাস্তি হিসেবে জরিমানা না করে ২০০টি করে মোট ৮০০টি গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ইউএনও মো. রিফাতুল হক এ সিদ্ধান্ত দেন।
১০ মিনিট আগে
চেক প্রতারণার মামলার আসামি নাসরিন শিকদার সেজে আদালতে আত্মসমর্পণ করে ধরা পড়েছেন মনোয়ারা বেগম। আদালত পরে তাঁকে কারাগারে পাঠিয়েছেন। ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানা লিপির আদালতে আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে...
৩১ মিনিট আগে
নোয়াখালী জেনারেল হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় কারিমা নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
৩৩ মিনিট আগে