সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে সিরাজগঞ্জের দুই সরকারি কর্মচারীকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। সিরাজগঞ্জের বেলকুচি পানি উন্নয়ন বোর্ডের হিসাব করণিক ইমন আলী ও সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আব্দুল হাকিমের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা তাঁদের নোটিশ দেন।
তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে এর ব্যাখ্যা চেয়ে আগামী ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় ইমন আলী ও সাড়ে ১২টায় আব্দুল হাকিমকে সশরীরে হাজির হতে বলা হয়েছে। আদালতর সেরেস্তাদার মো. আমিরুল মোমেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের হিসাব করণিক ইমন আলীকে দেওয়া নোটিশে বলা হয়েছে, ‘আপনি একজন সরকারি চাকরিজীবী হয়ে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন এবং নৌকার প্রার্থী আব্দুল মমিন মন্ডলের নির্বাচনী এক সভায় বক্তব্যে বলেছেন, নৌকার জোয়ার উঠেতেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৪ এর লঙ্ঘন হয়েছে।’
সমাজকর্মী আব্দুল হাকিমের নোটিশে বলা হয়েছে, ‘আপনি একজন সরকারি চাকরিজীবী হয়ে ও নৌকা প্রতীকের পক্ষে নিজে ভোট প্রার্থনা করেছেন এবং নৌকার প্রার্থী আব্দুল মমিন মন্ডলকে ভোট না দিলে ভাতা বন্ধের হুমকি দিয়েছেন। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৪ এর লঙ্ঘন হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ইমন আলী ও আব্দুল হাকিমকে মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তাঁরা রিসিভ করেননি।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩০ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে